মুক্ত যে মেঘ মিশে গেছে
আজ –
ভারী আর কালো মেঘদের দলে
চঞ্চল আনন্দ যার হারিয়েছে
ছুটে চলা অনেক – মেঘের কোলাহলে ।
বিশাল আকাশে থাকবার
তার -
বেশিদিন থাকেনা সময়।
বর্ষণে ঝরে পড়া নিয়তিতে যার
অপেক্ষা । অনাগত তিরোহিত দিন – বড় ভয় ।
গুম গুম গর গর গর – ভাসে আভাস
যার -
সামান্য আগে কেউ দেয়নি তাকে ।
জানতে দেয়নি কেউ , করেনি বেফাঁস ,
অথবা , বুঝতে পারেনি সে নিজে । মেঘ ডাকে ।
দূরে পৌছতে চেয়ে ব্যর্থ হয়ে
যেন –
নিথর দৃষ্টি ফেলে চারিদিকে চায় ।
সূর্য ডোবে – লাল দিগ্বলয়ে
সাথে মুক্ত যে মেঘ ছিল ঝড়ে পড়ে যায় ।
মুক্ত যে মেঘ হয়ে গেছে ভারী , কালো
সে ই –
করুণ দৃষ্টি ফেলে আরও একবার -
তার ভেসে চলা গতি - অগোছালো
আশা ও আকুতি শুধু মুক্ত হবার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



