মনে আচমকা খুলেছে দুয়ার , ডুবেছে হঠাৎ
অতি নিগূঢ়তা মেশা নীচে , গভীরে – জলে ।
জমা করা ব্যাথা যতো – ছড়িয়েছে ডানা
পাখিদের মত , নীল আকাশের তলে ।
মহাজগতের দুরাচারী আমি ।
যতটুকু - গোঁড়ামি ও পাপ-অভিশাপ -
শীতপাতা কুয়াশায় ঢাকা , ছায়া আঁকা অন্ধকারে –
ছিল যেন – সাবলীল , বিনা অনুতাপ ।
একদিন , বিবসনে মনে - কুহেলী সরিয়ে বসে
পাপ দেখা ভোরে – রবি উদীয়মান ।
ধীরে ধীরে ক্ষীণালোকে সাতার কেটে –
আসে যেন অধিকারে নিলীনেতে প্রান ।
সব কিছু শেষ হয়ে আসে , নিয়তি লিখেছে – বড় পাপী !! তারপর -
শোকালয়ে মাতম লিখার মত - পাতকের বাঁদি
চিৎকার করে বলি - সকলের পাপ-শোক জড়ো করে দাও -
আমি নিরিবিলি বসে বসে কাঁদি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



