যখন মেঘলা ওই আকাশ
হৃদয় যখন ভেদ করে গেল দুর্বহ বাতাস -
তখন করেছি অভিমান –
পাশে বসে কেন গেয়ে শোনাওনি মেঘবত কোন গান ?
ভালবাসতে কি জাননা ?
নাকি ভালোবাসো ,তবে ভালবাসা মাঝে বিভব টা মাননা ?
আমার বিষণ্ণ বিকেল
তুমি করোনি সেখানে , কখনো করোনি প্রেমেরও মিশেল
একি আত্মসংবরণ ?
ভালোবাসো না ছাই , তোমাতে শুধু দ্বিধার শতবরণ ।
নাকি ভুল এক বসন্তে
আমরা দুজনে পিষ্ট হলাম প্রেম নামে যন্ত্রে !!
আমি ভালবাসি তোমায়
তুমিও আমাকে ভালোবাসো , এযে ভালবাসার দোহায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



