somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজ গুনে গুনী মহিমায় মহিয়সী(পর্ব-৫)

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মের সুশীতল ছায়াতলে সর্ব দীক্ষায়,সর্ব গুনে গুণী হয়ে মানবতার সেবায় নিঃস্বার্থ ভাবে নিজেকে বিলিয়ে দিয়ে সৎ,নিষ্ঠা আর সততার সাথে মহৎ কিছু সৃষ্টি করার মাঝে কি যে আনন্দ,কি যে অনাবিল শান্তি তা তিনি উপলব্ধি করেছিলেন অন্তর দিয়ে।তিনি সত্যিই মহান তাই তো সততাকে করেছেন নিজ জীবনের হাতিয়ার।ক্ষণস্থায়ী পৃথিবীতে বেঁচে থাকতে চান সততার সাথে আর মৃত্যুর পর বাঁচতে চান প্রতিটা মানুষের হৃদয়ে সততার প্রতীক সৎ মানুষ হিসেবে।অনুমান করতে পারছেন আমি কার কথা বলছি?আমি দৃঢ় চিত্তে বলছি সবাই বুঝে গিয়েছেন যে, আমি কাজী আবেদ হোসেনের কথা বলছি।তার কথা না বলে থাকা যায় না।তিনি এমনই একজন মানুষ “যিনি অমরত্বের প্রত্যাশা করেন না,যার নেই কোন দাবী-দাওয়া,তিনি মনে প্রাণে বিশ্বাস করেন এই নশ্বর জীবনের মানেই শুধু দেশ আর দেশের মানুষের জন্য নিজেকে উজাড় করে দিয়ে ভাল কিছু করা,যার সুফল দেশের মানুষ ভোগ করবে জন্ম-জন্মান্তর ধরে।”আর তাই তো নিজের মনের ইচ্ছে,দেশের মানুষের জন্যে কিছু করার প্রবল ইচ্ছের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন তার কর্মস্থল নেত্রকোনা জেলার মোহনগঞ্জে।২০০৮সাল কাজী আবেদ হোসেন উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব নিয়ে মোহনগঞ্জে আসেন মোহনগঞ্জ বাসীর আশীর্বাদ স্বরূপ।বেশীর ভাগ ক্ষেত্রেই পরিলক্ষিত হয় সরকারি কর্মকর্তাগণ প্রত্যন্ত অঞ্চলে চাকুরী করতে অনীহা পোষণ করেন। শুধু তা-ই নয় বিভিন্ন তদবীরের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে নিজেদের পছন্দের জায়গায় দ্রুত বদলীর জন্য সচেষ্ট থাকেন।কিন্তু তিনি এমনই একজন কর্মকর্তা যিনি প্রত্যন্ত অঞ্চলে এসে খুবই খুশি হলেন আর স্বাচ্ছন্দে নিজেকে মানিয়ে নিলেন।তিনি উন্নত কোন সদর উপজেলা বা নামী-দামী কোন উপজেলায় চাকুরী করার কথা ভাবলেন না।তিনি ভাবলেন কিভাবে মোহনগঞ্জ উপজেলা আর এই উপজেলাবাসীর উত্তর উত্তর উন্নয়ন সাধন করা যায়?এই ভাবনাকে মাথায় রেখে মোহনগঞ্জে যোগদানের সাথে সাথে তিনি একা একা পুরো মোহনগঞ্জ শহর ঘুরে দেখতে লাগলেন।ঘুরতে ঘুরতে একদিন একলোকের সঙ্গে তার দেখা হল ।তিনি লোকটির কাছ থেকে এলাকা সম্পর্কে জানছিলেন।একসময় লোকটি তার পরিচয় জানতে চাইল কিন্তু তিনি নিজের পরিচয় না দিয়ে ভাল করে এলাকা সম্পর্কে খোঁজ নিচ্ছিলেন।এখানে কাজী আবেদ হোসেন অণুসরণ করছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর(রঃ)কে।তার মনে পড়ে গিয়েছিল হযরত ওমর (রাঃ)কথা।তিনি হযরত ওমর(রাঃ)এর জীবণী পড়েছেন । তাতে তিনি দেখেছেন ইসলামের দ্বিতীয় খলিফা হয়েও হযরত ওমর(রাঃ) গভীর রাতে ছদ্দবেশে ঘুরে ঘুরে মানুষের দুঃখ ঘুচানোর চেষ্টা করেছেন।আবেদ হোসেন হযরত ওমর(রাঃ)এই কর্মকে গভীর মর্মে উপলব্ধি করেছিলেন।তিনি শুধু দেশপ্রেমিকই নন সত্যিকার অর্থে একজন ধর্ম অনুরাগীও তাই তো তিনি ধর্মকেও নিজ জীবনে কাজে লাগিয়েছেন যতন করে।কাজী আবেদ হোসেন নিজের পরিচয় গোপন করলেন কারণ তিনি জানতেন তার পরিচয় দিলে অনেক সত্যি তথ্য তার অজানা থেকে যাবে।তার মূল উদ্দেশ্য ছিল সত্যিকে সঠিকভাবে জেনে সঠিক পদ্ধতিতে সুন্দর ভাবে বাস্তবায়ন করা।তাই তো তিনি আনন্দিত কন্ঠে গেয়ে ওঠেন”জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে মুক্তি পা্‌ইনি শুধু তোমাকে আবার দেখব বলে, বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে।কখনো ঘাঙ্গোর কখনো কো পাই কপোতাক্ষের গানে।”দেশকে তিনি যেন খুঁজে পান সমস্ত প্রকৃতির মাঝে কন্ঠ ছেড়ে তার মনের আনন্দে গাওয়া উপরের গান এটাই প্রমান করে।


(চলবে)



বিঃদ্রঃলেখণীর শেষ পর্বে সমস্ত লেখার তথ্যসূত্র দেয়া হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×