somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজ গুনে গুনী মহিমায় মহিয়সী(পর্ব-৭)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

”শিয়ালজানি খাল”যতবার জননী হবে তিনি হবেন ততবার তার পিতা “।এই দৃঢ় সংকল্পকে সঙ্গী করে তিনি এগিয়ে চললেন সামনের দিকে অভাবনীয় কৌশল আর সম্ভাবনাকে নব সাফল্যে সাফল্য মন্ডিত করতে।চিত্তে জমে থাকা দেশের প্রতি অনাবিল ভালবাসার টানে সারা দিনের কর্মব্যস্ত সময়কে সুষ্ঠভাবে বিদায় দিয়ে অবসাদে ভরা দেহ বিছানায় না এলিয়ে নিজ পরিচয় গোপন করে নির্জন নিভৃতে ছুটে গেলেন “শিয়ালজানির”পাড়ে। দেখতে পেলেন ৯০ ফুট চওড়া উৎস মুখ থেকে দীর্ঘ ৬কি.মি. পর্যন্ত আছে শুধু অবৈধ স্থাপনা।খালটি হারিয়েছে তার নাব্যতা।খালটির নাব্যতাকে জলানঞ্জলী দিয়ে খালের উৎসমুখ থেকে দীর্ঘ ৬কি.মি. পর্যন্ত গড়ে উঠেছে স্বার্থপর মানুষদের কাঠ চেরাই কল,সিনেমা হল,দোকানপাট ,চাতাল, ঘর -বাড়ি,রেস্তোঁরা,বহুতল ভবন ছাড়া খালের অনেক জায়গায় ভরাটের দৃশ্য।এসব দৃশ্য দেখে কাজী আবেদ হোসেনের মনে নেমে এল বিষাদের ছায়া।তিনি জানতেন শহরের ভেতর জমির মূল্য আকাশচুম্বী।শহরে বাস করার স্বাধ কার না আছে?আর সেই স্বাধ থেকে সাধ্যমত খাল ভরাট করে গড়ে উঠেছে ঘর-বাড়ি।এই ঘর-বাড়ি দেখে তার মনে হল-"শহরের ধারে খালের ভেতর তাদের বসতি আছে যেন কয়েক যুগ ধরে।বাড়ছে শহর বহরে -গতরে দুলছে সর্বনাশে”। অন্যদিকে শহরের যত বর্জ্র,আবর্জনা খালটি গিলছে অনীহা ভরে অনিয়মে।তিনি ভাবলেন যেভাবেই হোক এই অনিয়ম দূর করে সম্মিলিত প্রচেষ্টায় খালটিকে তার পূর্বের রূপে মোহনগঞ্জবাসীর কাছে উপস্থাপন করতে হবে।কর্মময় জীবনের সাথে যুক্ত হলো কাজী আবেদ হোসেনের নতুন চ্যালেঞ্জ “শিয়ালজানি খাল”পুনরুদ্ধার।এই চ্যালেঞ্জকে সামনে রেখে তিনি আবারো ছুটে গেলেন খালের কাছে ।গভীর মমত্ববোধের সাথে খালটিকে নিখুঁতভাবে অবলোকণ করলেন।দেখলেন অবৈধ যত স্থাপণা ছিল সবগুলোর সামনের দিক ছিল শহরমুখী আর পেছনটা ছিল খালের ভেতরে।শুধু অবৈধ স্থাপনা ই নয় পুরো শহরের যত ময়লা ,কষাইখানার যত আবর্জনা সব ফেলা হত এই খালে।প্রকৃতির দান এত সুন্দর একটা খালের সাথে এত বড় অন্যায় আর অবিচার তিনি যেন কিছুতেই মানতে পারছিলেন না।এভাবে নির্জনে বেশ কিছুদিন আপন মনে খালের সাথে তিনি তার হৃদয়ের কথা বলতে লাগলেন আর খালটির কাছ থেকে তার দুঃখের মর্মকথা জানতে লাগলেন ।কাজী আবেদ হোসেনের সাথে শিয়ালজানি খালের যেন এক গভীর মিতালী হয়ে গেল। তিনি খালটিকে এই বলে আস্বস্ত করলেন”,থাকতে চরণ ,মরণে আমার নেই কোন ভয়।আঘাতের পর আসুক যতই আঘাত “শিয়ালজানি “ তোমায় আমি করবই জয়।



(চলবে))

বিঃদ্রঃতথ্যসূত্র লেখার শেষ পর্বে প্রকাশিত হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×