somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজ গুনে গুনী মহিমায় মহিয়সী(পর্ব-৮)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাজী আবেদ হোসেন[এ.ডি.সি রেভিনিউ,কিশোরগঞ্জ] যিনি অন্তরের অন্তস্থ থেকে গভীর মমত্ববোধের সাথে মিতালী করেছেন মোহনগঞ্জ উপজেলার “শিয়ালজানি”খালের সাথে।খালটিকে পুনরুদ্ধার কল্পে তিনি খালটিকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষায় তিনি দিনের কর্মব্যস্ত সময় অতিবাহিত করে ছুটলেন তার বন্ধু”শিয়ালজানির” মুখ দর্শনে।”শিয়ালজানির” নিকটে পৌঁছে তিনি শিয়ালজানিকে এই বলে আস্বস্ত করলেন,”ভয় নেই বন্ধু আমি তোমার পাশে আছি সবসময়”।তার কথায় স্মিত হেসে “শিয়ালজানি”জবাব দেয়-”তোমার প্রতি আমার আছে অগাধ বিশ্বাস আর অগাধ আস্থা”।তিনি তার উত্তর দিয়ে বলেন-”উল্টে গেছে সময়ের বিধান ,নিথর আজ তুমি “শিয়ালজানি”খাল,মিথ্যে ‍দিয়ে ঢাকা তোমার বুক,তাইতো দেখতে পাই না তোমার যৌবন ভরা মুখ,নিশ্চিন্তে থাক “শিয়ালজানি”নব যৌবনে অম্লান করব তোমায় আমি”।শিয়ালজানিকে উদ্দেশ্য করে এই কথাগুলি আপন মনে বলতে বলতে তিনি হাঁটতে লাগলেন শিয়ালজানি খালের পেছন দিকের পাড় ধরে ।যেখান দিয়ে কখনো কোন মানুষের পদচারণ হয় না।দিনের পর দিন অজস্র নোংরা আর দুর্গন্ধ ভেদ করে তিনি ছুটে চললেন অবিরাম গতিতে।তার এই পদচারণা মাঝে মাঝে কিছু মানুষের দৃষ্টিগোচর হত।অপরিচিত পথিককে দেখে কেউ কেউ উৎসুক দৃষ্টিতে তাকাত আর যে যার মত করে চলে যেত।এভাবে পদচারণার সময় একদিন তার পায়ের উপর দিয়ে একটি সাপ অতিক্রম করল তাতেও তিনি থামলেন না ।তার জন্ম যেন শিয়ালজানিকে উদ্ধার করার জন্য।তিনি ভাবলেন “দেশকে কিছুই দিতে পারিনি বরং দেশের আলো বাতাসের মাঝে সর্বক্ষণ বিচরণ করছি স্বার্থপরের মত”।খাল দেশের সম্পদ,জনগণের সম্পদ। এই সম্পদ রক্ষা কল্পে হাসি মুখে মরণে নেই কোন ভয় এই ভাবনাকে মনে গেঁথে তিনি আবারো ছুটে চললেন,খালের পাড় ধরে।অন্ধকারে পথ চলতে গিয়ে ঘটল এক বিপত্তি ।যেহেতু খালটির পাড় ছিল চলার অনুপযোগী তাই চলার সময় তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন।পড়ার সাথে সাথে নিজের অজান্তে অতলে তিনি তলিয়ে গেলেন কোমর পর্যন্ত,মুখ থেকে বেরিয়ে এল চাপা কন্ঠের এক চিৎকার।সেই চিৎকারে ছুটে এল আশে-পাশের লোকজন্।তাদের সাহায্যে নিজেকে তিনি মুক্ত করলেন,বেরিয়ে এলেন নোংরার স্তুপ থেকে।কেউ কেউ অবাক কন্ঠে সজোরে বলল “আরে উনাকে তো এই নোংরার ভেতর দিয়ে মাঝে মাঝে হাঁটতে দেখেছি,আবার কেউ কেউ বলল মাঝে মাঝে নয় বেশ কিছু দিন যাবৎ সবসময় সন্ধ্যার পর উনাকে এখান দিয়ে হাঁটতে দেখি,কেউ কেউ জানতে চাইল -এখান দিয়ে চলার কথা আমরা কেউ ভাবি না ,আপনি কেন এই নোংরার মধ্য দিয়ে হাঁটেন ?কেনই বা হাঁটেন?কাজী আবেদ হোসেন এবার আর নিজের পরিচয় গোপন করতে পারলেন না।তিনি তার পরিচয় তাদেরকে দিলেন এবং বললেন,আপনাদের সহযোগীতায় এই খালটি আমি পুনঃখনন করে তাকে তার পূর্বের রূপে উদ্ভাসিত করতে চাই!তার এ কথা শুনে সবাই বেশ অবাক হলো।কেউ কেউ বলল,খাল খনন কর্মসূচির কথা অনেক শুনেছি বাস্তবে এর দেখা মেলেনি।”স্বাধীনতার পর থেকে অহন পর্যন্ত দেখতাছি আমাগো খাল হুদাই তরাট হইতাছে”।এই কথায় কাজী আবেদ হোসেন ফিরে তাকালেন দেখলেন সেই প্রথম পরিচয়ের বুড়ো চাচা।তিনি চাচার মাথায় হাত রেখে বললেন আপনি এখানে?চাচা অশ্রুসিক্ত নয়নে অনুরাগে তার দিকে তাকিয়ে বললেন “ভিন গ্রামের মানুষ হইয়া যদি তুমি আমাগো গ্রামের কথা ভাব তয় সেহানে আমি থাকতে পারুম না কেন?কাজী আবেদ হোসেনের চোখেও জল চলে এল।তার পড়ে যাওয়াকে কেন্দ্র করে ঘটে গেল মোহনগঞ্জ বাসীর সাথে তার হৃদয়ের গভীর টানের ,গভীর মমত্ববোধের আর সহমর্মিতার এক অনবদ্য সেতু বন্ধন।




(চলবে)


বিঃদ্রঃলেখণীর তথ্যসূত্র শেষপর্বে প্রকাশিত হবে।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×