somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজ গুনে গুনী মহিমায় মহিয়সী(পর্ব-৯)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখক হিসেবে নিজেকে প্রকাশে আছে যথেষ্ট অনীহা,অনুরূপভাবে কাজী আবেদ হোসেন কে ব্যক্তি হিসেবে পরিচিত করতে অনিচ্ছারও কোন কমতি নেই।।ব্যক্তি কাজী আবেদ হোসেনকে নয় বাস্তবতার নিরিখে গড়া ,দেশপ্রেমে উদ্বুদ্ধ,সৎ,সততা আর নিষ্ঠার সাথে কর্মে প্রত্যয়ী,কর্মে জয়ী “কাজী আবেদ হোসেন”আমার লেখণীর এক মর্মস্পর্শী সৃষ্টি ।তাকে আমি কখনোই দেখিনি তবে তার কর্মকান্ড নিয়ে লেখাগুলি প্রায় সবগুলি জাতীয় পত্রিকায় পড়েছি।তার কর্মকান্ডগুলো এতই বাস্তবতা নির্ভর যা হৃদয়কে স্পর্শ না করে পারে না।তার কর্মকান্ডগুলো পড়ে আর তার কর্মকান্ডগুলো নিয়ে মিডিয়াতে বিভিন্ন প্রতিবেদন দেখে এতই মুগ্ধ হই যে,তার প্রতি শ্রদ্ধায় আমার মাথা আপনা আপনি অবনত হয়ে আসে এবং আমি ঠিক করি এই মহান পুরুষকে নিয়ে আমি লিখব।বহুদিনের প্রচেষ্টায় নিজের উদ্যেগে আমি লেখায় মনোনিবেশ করি।আমার লেখণীর অনুপ্রেরণা কাজী আবেদ হোসেনের সৃজনশীল সব কর্ম।তিনি দেশের জন্য কাজ করেছেন স্বশরীরে ,আমি চেষ্টা করছি নিজে সচেতন হতে আর লেখণীর মাধ্যমে সবাইকে সচেতন করতে। কেননা দেশটা আমাদের সবার।দেশের প্রতি প্রবল ভালবাসার টানে আমার কলম আজ এগিয়ে যাবে” নবম ”পর্বে।সেই “শিয়ালজানি”খাল যাকে পুনরুদ্ধারে কাজী আবেদ হোসেনের চেষ্টার নেই কোন ত্রুটি ।খালটিকে নব রূপে সজ্জিত করার প্রয়াসে তিনি গভীর রাতে ছুটে চলেন গ্রামের পর গ্রাম।গ্রামবাসীকে জড় করেন আর খাল সম্পর্কে অবগত করতে থাকেন।তিনি তাদের উদ্দেশ্যে বলেন-”আপনারা নিজেরাই ভেবে দেখুন আপনারা অর্থাৎমোহনগঞ্জবাসী কত ভাগ্যবান যে পরম করুণাময় মহান আল্লাহপাকের অশেষ রহমতে আপনারা এত সুন্দর একটা খাল পেয়েছেন ”।অথচ আমাদের সর্বশ্রেষ্ঠ নবী মহানবী হযরত মোহাম্মদ (সঃ) যে আরব দেশে জন্মগ্রহণ করেছেন সেখানে এমন সুন্দর খাল নেই” ।শুধু সুন্দরই নয় সেখানে পানির উপস্থিতি খুব একটা পরিলক্ষিত হয় না।আল্লাহর রহমত হিসেবে প্রাপ্ত প্রকৃতির এই অপার মহিমাকে শুধুমাত্র অবহেলা,অসচেতনতা আর স্বার্থের প্রয়োজনে ভরাট করে ফেললাম?এটা কোন ব্যক্তিগত সম্পদ নয় ।এটা আপনার আমার আমাদের সবার তথা দেশের সম্পদ আর একে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।গ্রামবাসীকে সচেতন করতে টানা ৩ মাস ধরে তিনি গভীর রাতে গ্রামের পর গ্রাম ছুটে যান আর প্রতিদিন রাত ২টা-৩টা পর্যন্ত তাদের সাথে সভা করেন।তিনি তাদের আরো বললেন,খালটিকে যদি আমরা তার পূর্বের অবস্থানে ফিরিয়ে দিতে পারি তবে খালটি অকৃপণভাবে আমাদেরকে দান করবে স্বচ্ছ পানি,খালের পাড়ের গাছপালা দিবে নির্মল বাতাস আর বিশুদ্ধ হবে পরিবেশ।খালটি যখন স্রোতধারা ফিরে পাবে তখন খালে ফিরে আসবে মাছ,মাছেদের বংশ বিস্তার হবে আর সেই মাছ পুরো মোহনগঞ্জবাসীর চাহিদা পূরণ করবে।পুরো গ্রামবাসী মন্ত্রমুগ্ধের মত তার কথা শুনছিলেন।তিনি আবারো বলতে শুরু করলেন খাল -খনন কর্মসূচীর কথা আপনারা শুনেছেন যাতে সরকারের অর্থ ব্যয় হয় কিন্তু সরকারের কোন অর্থ ব্যয় না করে কোন ধণাঢ্য ব্যক্তির সহযোগীতা ব্যতিরেকে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে অভিনব পদ্ধতিতে পুরো মোহনগঞ্জবাসী কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে অকৃপণভাবে খালটি খনন করব।এভাবে গ্রামবাসীকে নিয়ে তিনি ৩০-৪০টি সভা করলেন আর তাদের মনোভাব বুঝতে লাগলেন।দেখা গেল বেশীর ভাগ লোকই খালটি খনন করতে রাজী শুধুমাত্র গুটি কয়েক স্বার্থান্বেষী মহল ছাড়া অর্থাৎ[ অবৈধ স্থাপণার মালিকগণ]।তিনি গ্রামবাসীকে পরিপূর্ণ ভাবে খাল খননের কাজে উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে মানসিকভাবে সচেতন কল্পে আয়োজন করলেন খাল খননকে কেন্দ্র করে রচিত মৌলিক গান,ছড়া,কবিতা আর নাটকের।যা গ্রামবাসীর উদ্দেশ্যে নিয়মিত প্রচার হতে থাকে।”শিল্পীর তুলির ছোঁয়ায় রংয়ের খেলায় যেভাবে ফুটে ওঠে গ্রাম-বাংলার অপরূপ ছবি অনুরূপভাবে তার যাদুকরী শাণিত মেধা আর বুদ্ধির স্বমন্বয়ে মোহীত হয়ে খাল খননে উৎসাহিত হচ্ছিল পুরো মোহনগঞ্জবাসী।




(চলবে)


বিঃদ্রঃ[লেখণীর তথ্যসূত্র শেষ পর্বে প্রকাশিত হবে)।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×