somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজ গুনে গুনী মহিমায় মহিয়সী(পর্ব-১১)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

”শিয়ালজানি” খাল খনন কর্মসূচিকে স্বেচ্ছাশ্রমে সুষ্ঠভাবে বাস্তবায়ন কল্পে যতগুলি পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন তার সব গুলো কার্যক্রম ই সুনিপুণভাবে দক্ষতার সাথে সফলতা পাবার পর তিনি বুঝতে পারলেন মোহনগঞ্জবাসীকে নিয়ে এবার খাল খনন করার দিন তৈরি হয়ে গেছে। পুরো মোহনগঞ্জবাসীসহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ,সাংস্কৃতিক সংগঠন,আনসার,পুলিশ,এন.জি.ও,সরকারি কর্মকর্তা-কর্মচারী,স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী,সাংবাদিক,ব্যবসায়িসহ সুশীল সমাজের সকলে এক হয়ে হাতে হাত রেখে খাল খননে উদ্যোগী হলেন।দিনটা ছিল ২০০৯ সালের ২১ শে জুলাই।আনন্দঘন পরিবেশে কাজী আবেদ হোসেনের নেতৃত্বে পুরো মোহনগঞ্জবাসী এগিয়ে চলছে” শিয়ালজানির ”দিকে।সকলের চোখে-মুখে আনন্দের জোয়ার,আজ তারা জয় করবে” শিয়ালজানি ”খাল।৯০ফুট চওড়া শিয়ালজানির উৎস মুখ ভরাট হয়ে দাঁড়িয়েছিল ৬ফুটে আজ তারা তাকে ফিরিয়ে দিতে বদ্ধপরিকর তার পূর্বের রূপে।এই মহতী কার্যক্রমটি দেখতে ছুটে এল দূর-দূরান্তের লোকজন।শুধু তা-ই নয় এ দিনটিতে সক্ষম কোন নারী-পুরুষ ঘরে ছিল না।সবাই জড় হলো শিয়ালজানির পাড়ে।কাজী আবেদ হোসেন যখন শিয়ালজানির পাড়ে পুরো মোহনগঞ্জবাসীকে নিয়ে উপস্থিত হলেন তখন সৃষ্টি হল এক অদ্ভূত পরিস্থিতি।খালটি এত পরিমাণ ময়লা দিয়ে ঠাসা ছিল যে তার দূর্গন্ধে সেখানে দাঁড়িয়ে থাকা দায় ছিল।খাল খননে সবাই উদ্দমী কিন্তু খালের ভেতর নামতে সবারই আছে যথেষ্ট গড়িমসি।গ্রামবাসীর এই মনোভাব দেখে তিনি ভাবলেন এদের অপেক্ষায় থাকলে এত দিনের পরিশ্রম একদিকে যেমন বৃথা হবে,অন্যদিকে তেমনি স্বাধীনতার ৪০ বছর পরেও খালটি তার পুনদ্ধারের মুখ দেখতে পাবে না ।মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর দীক্ষায় দীক্ষিত হয়ে দেশের কথা ভেবে কোদাল হাতে তিনি সবার প্রথম নেমে গেলেন খালের মাঝে।খালের ভেতর কোদাল চালাতেই বিশ্রী গন্ধে তার গা গুলিয়ে এল।তবুও তিনি হাল ছাড়লেন না বৃহত্তর কল্যাণের কথা ভেবে সর্বোচ্চ চেষ্টায় নিজেকে নিয়ন্ত্রণে রাখলেন।তার এই কর্ম দেখে জনগণ নিজেদেরকে আর ধরে রাখতে পারল না ।পঙ্গ পালের মত খালের মাঝে নেমে এল মানুষের ঢল।পুরো খাল রূপ নিল বিশাল জনসমুদ্রে।এগিয়ে চলল খাল খননের কাজ।এবার নিজেদের উদ্যেগে খাল ভরাট কারী অবৈধ স্থাপনার মালিকগণ তাদের স’মিল,চাতাল,বাড়ি-ঘর উচ্ছেদ করতে লাগল।এক দিকে চলছে স্বেচ্ছাশ্রমে খাল-খনন অন্যদিকে চলছে অবৈধ স্থাপনার মালিকগণের নিজ উদ্যেগে নিজেদের সম্পত্তির উচ্ছেদ অভিযান। এ যেন রংয়ের তুলিতে বাস্তবতার নিরিখে অনিন্দন এক প্রতিচ্ছবি ।সবাই যেন মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত দেশের বীরসন্তান।চেপে যাওয়া ৬কি.মিটারের উৎস মুখ পরাধীনতার শিকল ভেঙ্গে যেন উন্মুক্ত হতে লাগল মোহনগঞ্জবাসীর স্বার্থে।নিঃস্বার্থ আবেদ হোসেন ভাবছেন,”এ জনমে শিয়ালজানি থাকবে তুমি আমার স্মরণে,পরজনমে আমি গা ভাসাব তোমার স্নিগ্ধ সুশীতল জলে,যখন আসব ফিরে আমি তোমার তরে,দেখতে যেন পাই ভরা যৌবণ নিয়ে দাঁড়িয়ে আছ অহংকারে মোহনগঞ্জবাসীর মুখ উজ্জ্বল করে”।




(চলবে)


[তথ্যসূত্র লেখণীর শেষপর্বে প্রকাশ করা হবে।]
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×