somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২২ঘন্টা পর কবর থেকে উদ্ধার জীবন্ত মানুষ

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভরাট কন্ঠে গম্ভীরভাবে একটা ফোন এল স্যার আপনি কি আমাকে বাঁচাতে পারবেন? কিছুক্ষণ নিশ্চুপ...............কাজী আবেদ হোসেন হ্যালো হ্যালো করে যাচ্ছেন ৷স্যার আপনি আমাকে সম্ভবত আর বাঁচাতে পারবেন না ৷তখন তিনি বললেন সমস্যাটা আপনি বলুন দেখি আমি কি করতে পারি?তখন অস্পষ্ট ভাবে বোঝা গেল বাসষ্ট্যান্ড এর কাছেই আছি আর তখনই লাইন টা কেটে গেল ৷মোহনগঞ্জ সাধারণ পাঠাগারে বসে তিনি কথা বলছিলেন এ রকম অদ্ভূত একটা ফোনে তিনি একদিকে যেমন চিন্তিত হলেন তেমনি অন্যদিকে রহস্যের গন্ধও খুঁজে পেলেন ।তাই সময় অপচয় না করে তিনি বেরিয়ে পড়লেন।পাঠাগার থেক বাসষ্ট্যান্ডের দূরত্ব ছিল মাত্র ৫মিনিটের পথ।তাকে যাতে কেউ দেখতে না পায় সেজন্য নিজেকে অনেকটা আড়াল করে মোবাইলে কথা বলতে বলতে তিনি মোহনগঞ্জ- নেত্রকোনা সড়ক ধরে এগুচ্ছিলেন আর চার পাশ লক্ষ্য করছিলেন কোথাও কিছু দেখা যায় কি না?বাসষ্ট্যান্ডের কাছেই সেদিন সার্কাস চলছিল তাই ভীড়ও ছিল অনেক ।ভীড়ের পাশ কাটিয়ে কিছু দূর যেতেই দেখতে পেলেন একটা সরু স্বচ্ছ পথ।পথটা দেখে তার সন্দেহ হল ।চারপাশে বাঁশ ঝাড়,গাছ-গাছালি দিয়ে ঘেরা তার মাঝে এত স্বচ্ছ একটা পথ?তিনি সার্কাসে কর্তব্যরত ২জন পুলিশকে তার সাথে নিলেন ।তাদেরকে বললেন আপনাদের আমার সাথে আসার দরকার নেই বরং আপনারা আমাকে অনুসরণ করে আমার পেছন পেছন আস্তে আস্তে আসুন।তিনি একা একা সামনে এগুতে লাগলেন ।তিনি লক্ষ্য করলেন গ্রামের পাশে গ্রাম থেকে বিচ্ছিন্ন একটা বাড়ি।মাটির দেয়াল ৩-৪টা ঘর দেখে মনে হচ্ছে জনমানব শূন্য।ঘর-বাড়ি দেখলে মনে হয় কোন মতে দিন চলে।বাড়ির আঙ্গিনাটা বেশ ঝকঝকে পরিষ্কার।কোথাও এক বিন্দু ময়লা নেই।তিনি বিষয়টা বোঝার চেষ্টা করছিলে ।হঠাৎ তার নজরে এল আঙ্গিনার এক পাশে একটা উনুন জ্বলছে।তিনি এগিয়ে গিয়ে দেখলেন উনুনের মুখে একটা পোড়া লাকড়ির অংশ বিশেষ যা জ্বলন্ত আছে।দেখে মনে হচ্ছে এইমাত্র কেউ রান্না শেষ করে গিয়েছে।কিন্তু কোথাও কোন সাড়া -শব্দ নেই।ঘরগুলোর দরজা চাপানো অবস্হায় ছিল।তিনি ঘর গুলির নিকট গেলেন।হাত দিয়ে ধাক্কা দিতেই দরজা খুলে গেল।তিনি দেখলেন ঘরে কেউ নেই।এভাবে যে ঘরে হাত দেন সে ঘরের দরজা খুলে যায় কিন্তু ভেতরটা একদম জন মানব শূন্য।অবশেষে শেষ ঘরের দরজায় ধাক্কা দিতেই তিনি দেখলেন ৩টি মহিলা একদম গায়ের সাথে গা লাগিয়ে বসে আছে।কাজী আবেদ হোসেনকে দেখে তারা খুব একটা বিচলিত হয়েছে বলে মনে হল না।

(চলবে)

৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×