মহিলা ৩জন কাজী আবেদ হোসেনকে দেখে বিচলিত না হলেও যে ,ভড়কে গিয়েছিলেন তা তাদের চেহারা দেখে অনেকটা বোঝা গিয়েছিল৷ তিনি যখন তাদের কাছে জানতে চেয়েছিলেন বিষয়টা কি?তখন কেউ কোন কথা বলছিলেন না৷ একজন অন্য জনের দিকে তাকাচ্ছিলেন৷তিনি বার বার প্রশ্ন করছিলেন কিন্তু তারা কোন উত্তর দিচ্ছিলেন না৷যখন তারা কিছুই বলতে রাজী হচ্ছিলেন না তখন তিনি চোখ দিয়ে ইশারা করতেই পুলিশ দু’জন এগিয়ে এসেছিলেন৷মহিলা ৩ জনকে লক্ষ্য করে তারা বন্দুক তাক করেছিলেন ৷তিনি বলেছিলেন সত্যি কথা বলুন নতুবা ওরা আপনাদের উপর গুলি চালিয়ে দিবেন৷ এ কথায় বেশ কাজ হয়েছিল৷ তারা কিছুটা ভয়ও পেয়েছিলেন৷তাদের মুখও ফ্যাকাশে হয়ে গিয়েছিল৷তারা কাঁপা কাঁপা জড়ানো কন্ঠে শুধু বলেছিলেন আঙ্গিনায় আছে ৷আর কোন কথাই তাদের কাছ থেকে বের করা যায় নি৷পড়ন্ত বিকেল ঝকঝকে আকাশ, নির্মল বাতাস প্রাকৃতিক পরিবেশ ছিল খুবই ভাল।পাশে অনতি দূরে চলছিল সার্কাস ।কোন পদক্ষেপ নিতে গেলে লোকজন জড় হয়ে সমস্যার সৃষ্টি হতে পারে এটি ভেবেই তিনি মহিলা ৩ জনকে পুলিশের হেফাজতে রেখেছিলেন৷তারপর ঘরের পাশে রাখা একটা কোদাল নিয়ে কাজী আবেদ হোসেন নিজেই আঙ্গিনায় নেমে পড়েছিলেন৷এত পরিষ্কার আঙ্গিনায় কি থাকতে পারে তা তিনি বুঝতে পারছিলেন না ৷তিনি অনেক তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি৷তাই তো এ বিষয়ে তিনি নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে ছিলেন৷তিনি কোদাল দিয়ে মাঝে মাঝে আঙ্গিনার মাটি কুপিয়ে দেখছিলেন আর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু কোথাও কোন আলামতের লক্ষণ মিলছিল না ৷তিনি হতাশ না হয়ে পুরো আঙ্গিনা প্রদক্ষিণ করে চলছিলেন৷আঙ্গিনার কোনায় বাঁশঝাড়ের দিকে যেতেই তাকে অবাক করে দিয়ে তার কোদালের সাথে কিছু ঝুরঝুরে মাটি আঙ্গিনার বুক থেকে বেরিয়ে এসেছিল৷তিনি বেশ শিহরিত হয়েছিলেন এবং কেঁপে উঠেছিলেন৷তিনি ভেবেছিলেন এটা কিভাবে সম্ভব? কেননা আঙ্গিনার মাটি প্রচন্ড শক্ত ছিল। দেখে কোন ভাবেই বোঝার উপায় নেই যে, সেখানে আলগা মাটি থাকতে পারে৷বিষয় টি কি? কোদাল দিতেই কেন মাটি বেরিয়ে এল ?এটা বোঝার জন্য তিনি একজন পুলিশকে ডেকে কোদাল তার হাতে দিয়ে তাকে মাটি খুঁড়তে বলেছিলেন৷
(চলবে)
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



