দেশকে নিয়ে ভাবা, দেশের মানুষকে নিয়ে ভাবা যত সহজ বাস্তবে দেশকে নিয়ে কিছু করা, দেশের মানুষকে নিয়ে কিছু করা খুবই কঠিন৷দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে কিছু করতে হলে সত্যিকার অর্থে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি হৃদয়ের গভীর থেকে টান অনুভব করতে হয়৷পথের পাশে দাঁড়িয়ে ক্ষুধার্ত যে শিশুটি কাঁদছে আমরা তার দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দেই তাকে নিয়ে দু’কলম লিখে,অনেক সময় এই লেখা দু’কলমের মাঝেই সীমাবদ্ধ থাকে না৷তাকে নিয়ে রচনা করি কবিতা,গান৷কখনো বা তার মাথায় স্নেহের হাত বুলিয়ে প্রমান করি আমাদেরও আছে মানবতাবোধ৷সর্বোপরি দু’টাকা হাতে ধরিয়ে দিয়ে কিছু খেয়ে নিতে বলি৷আবার কখনো নিজেদের আরামের কথা ভেবে তাদেরকে আমাদেরই বাসায় কাজ করার আহ্বান জানাই ৷এটাই হলো আমাদের মনুষ্যত্ববোধ৷আর এই মনুষ্যত্ববোধ নিয়ে আমাদের কতই না গর্ব।যে শিশুটি ক্ষুধার্ত তাকে নিয়ে কাব্য বা গান রচনা করলে যেমন তার ক্ষুধা নিবারণ হবে না অনুরূপভাবে তাকে দু’টাকা বা পাঁচ টাকা দিয়ে সাহায্য করলেও তার ক্ষুধা সঠিক ভাবে নিবারণ হবে না৷দু’টাকা বা পাঁচ টাকা দিয়ে সাহায্য করা মানে তাকে ভিক্ষাবৃত্তিতে সাহায্য করা ৷যা খুবই লজ্জাজনক আর নেক্কার জনক৷আর এ কাজটি আমরা হর- হামেশাই করে থাকি৷একবারও ভাবি না ওর ও আছে আমাদের মত বাঁচার স্বাধ৷আছে খাদ্য,বস্ত্র,বাসস্থান, চিকিৎসা আর শিক্ষার অধিকার৷একই দেশের মাটিতে বিচরণ করে কেন মানুষে মানুষে এত ভেদাভেদ?আমরা সবাই দেশকে খুব ভালবাসি মুখে যত সহজে এ কথাটা বলি,বাস্তবে কি আমরা বুকে হাত দিয়ে বলতে পারব সত্যিই আমরা দেশকে ভালবাসি?যদি সত্যিকার অর্থে আমরা দেশকে ভালবাসতাম তাহলে কাউকেই আর ক্ষুধার যন্ত্রনা অনুভব করতে হত না৷ক্ষুধার্ত শিশুদের নিয়ে শুধুই কবিতা ,গান রচনা না করে সম্মিলিত প্রচেষ্টা দিয়ে আমরা কি পারি না এসব শিশুদের পাশে দাঁড়াতে?
আলোচিত ব্লগ
বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন
একদিন আমরা ক’জনা মিলে …….

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন
জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন
সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।