মা দিবস বলে কোন দিন আছে আগে জানতাম না।মাকে নিয়ে আমার ভাবনাও খুব কম ছিল।আব্বা বেঁচে থাকাকালীন আমরা ভাইবোনেরা মায়ের চেয়ে আব্বার কাছেই বেশী আবদার করতাম। তাঁর কাছেই ভীড় করতাম।আব্বা ইন্তেকাল করার পর থেকে আমার মাকে খুব অসহায়ের মতো লাগে।শামসুর রাহমানের একটি কবিতা “কখনো আমার মাকে কোন গান গাইতে শুনিনি” শিল্পী রফিকুল আলমের গাওয়া এই কবিতাকে গানের সুরে প্রথম যখন শুনি আমার সারা অন্তরজুড়ে আলোড়ন সৃষ্টি হয়, সত্যিই তো! আমার মাকে কখনো কোনদিন কোন গান গাইতে শুনিনি! এই গানের সাথে কবিতার সাথে আমার বিধবা মায়ের এতো মিল খুঁজে পাব তা কোনদিন ভাবিনি। আজ আমার আব্বা চলে গেছেন প্রায় ১০ বছর হলো। আমরা ভাই বোনেরা সকলে কমবেশী প্রতিষ্ঠিত হয়েছি। কিন্তু আমার নিরক্ষর বৃদ্ধা মাকে মনে হয় ঠিক সেই আগের মতো আর নেই। সারাদিন তার কাটে শুয়ে বসে। রাত করে বাড়ি ফিরলে এখনো মা অপেক্ষায় থাকেন, বার বার খোঁজ নেন আমি বাড়ি ফিরেছি কিনা। আমরা জানি তাঁর এই বয়সে নানা রোগ তাঁর শরীরে বাসা বেধেছে,ওষুধ পত্র চলতেই থাকে। কিন্তু অসুসম্থ্য থাকলেও মায়ের সন্তানের প্রতি আকুলতার কোন কমতি নেই। পৃথিবীতে সন্তানের জন্য মায়ের জীবনে যে ত্যাগ তার কোন তুলনা নেই। মায়েরা আছে বলেই পৃথিবী এতো সুন্দর আর বেঁচে থাকার জন্য প্রেরণা। স্বামী-স্ত্রীর ভালবাসার মধ্যে স্বার্থ থাকতে পারে, ভাই বোনের সম্পর্কের ক্ষেত্রেও এমনটি হয় কিন্তু মায়ের ভালবাসায় কোন স্বার্থ থাকে না। পৃথিবীর সকল মায়েরা সুখে থাকুক, এইদিনে সশ্রদ্ধচিত্তে সকল মাকে আমার অন্তরের অন্তুঃস্থল হতে জানাই গভীর শ্রদ্ধা আর ভালবাসা।
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।