মানবাধিকার সংগঠন অধিকার কে সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন জানাই। বিডিআর বিদ্রোহের পরে যে ৩৯ জন জওয়ান মৃত্যুবরণ করেছেন তাদের অস্বাভাবিক মৃত্যুর সঠিক কারণ তদন্ত করার দাবি করেছে সংগঠনটি। আমাদের দেশের অসংখ্য মানবাধিকার সংগঠন আছে কিন্তু কেউই এখন পর্যন্ত এমন সাহসী পদক্ষেপ নিতে পারেনি।
বিডিআর বিদ্রোহের পর এখন পর্যন্ত পিলখানায় স্বাভাবকি পরিস্থিতি তৈরী হয়নি। আটক জওয়ানদের সাথে পরিবাররের সদস্যদের দেখা করতে দেয়া হচ্ছে না। অন্যদিকে পিলখানার ভিতরে যারা আছেন তাদের দেয়া তথ্য অনুযায়ী তাদের উপর অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে। কিন্তু দেশের তাবৎ মিডিয়া এই ঘটনা নিয়ে কোন উচ্চবাচ্য করতে দেখা যাচ্ছে না। তারা মনে হয় নিশ্চুপ হয়ে গেছে।
আটককৃতদের বিচার বিষয়ে সরকার কোন সিদ্ধান্তে আসতে পারছে না। সুপ্রিম কোর্টের রেফারেন্স দিতে এবং বিচার প্রক্রিয়া শুরু করতে যত সময় ক্ষেপন হচ্ছে ততই সঠিক বিচারের বিষয়ে সন্দেহ দেখা যাচ্ছে। অন্যদিকে আটককৃত সকল জওয়ানই অপরাধী না। নিরপরাধ এসব জওয়ানরা জেলের ঘানি টানতে টানতে কারান্তরালে অনিশ্চিত জীবন যাপন করছে। তাদের পরিবার পরিজন আর সন্তানেরা যন্ত্রণাময় জীবনের দুর্বিষহ সময় পার করছে।
এসব নিরপরাধ জওয়ানের পরিবারের করুণ চিত্র কোন মিডিয়ায় আসছে না। আজকের এই মুক্ত পৃথিবীতে তারা কোন পাপে পাপী হয়েছে! কেউ কি বলতে পারেন?
আমরা জানি না তাদের ভবিষ্যত কি! আর কতদিনই বা এভাবে এদের অপেক্ষা করতে হবে?
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


