জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মার্কিন মুল্লুকে অবস্থান করছেন, অন্যদিকে মাননীয় রাষ্ট্রপতি সৌদি বাদশাহ-র আমন্ত্রণে সৌদি গিয়েছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রীও সম্ভবতঃ দেশে নাই। এই অবস্থায় আমরা এক প্রকার অভিভাবকহীন হয়ে পড়েছি। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঘটে গেছে নানা ঘটনা, সংঘর্ষ, মারামারি-কাটাকাটি ইত্যাদি।
গতকালের খবরঃ
@খুলনায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২জন নিহত।
@জামালপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬০ আহত।
@মানিকগঞ্জে ছাত্রলীগের হামলায় আহত ৫জন।
@ঝিনাইদহে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত।
@গুলশান প্লাজায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
@রংপুরে আ.লীগ-যুবলীগ সংঘর্ষ, আহত ১৫
@ঢাকা সরকারি হাসপাতালে চিকিৎসকদের বেশিরভাগই ছুটিতে
তাহলে কথা কি দাঁড়ালোঃ
রমজানে আত্ন সংযমের শিক্ষা আমরা ভাল ভাবেই আয়ত্ব করতে পেরেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


