কে তোমার রব?
২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখানের রং-ছবি, হাসি-গান
মিছে খেলা কত অভিনয়,
ফিরে যাব ছেড়ে সব ঠাঁই হবে
অবশেষে মাটির আলয়।
কী করুন! অসহায়! একা একা
পথচলা সঙ্গী সাথীহীন,
জমাট আঁধার ঘর- সঙ্কুচিত
ভয়ানক বিছানা বিহীন।
কথা-বলা-লোক নেই- আধুনিক
টেলিফোন- কোন কিছু ছাড়া,
সূর্যালোক! তাও নেই- নিদারুন
অমানিশা ঘেরা সর্বহারা।
অকুল পাথার এক সীমাহীন
ক্লেশ আর কষ্টের প্রহর,
থেকেও সকল তবু কেউ নেই
অন্তহীন রাতের কবর।
স্বজনের আহাজারি থেমে যাবে
কেটে যাবে মায়ার বাঁধন,
অনাদুরে ঝোপ-ঝাড় কীট আর
পতঙ্গের সখ্যে আবাসন।
দামি সব কাপড়ের পরিধেয়
খুলে যাবে- হায়! কী যে হাল!
সাদা খোল কাফনের ওঠে গায়
নেই পথ না হয়ে নাকাল।
কত স্মৃতি মনজুড়ে কত ধন
গাড়ি বাড়ি আরও কত কি!
আজ বুঝি অনাথের! কেউ নেই
কিছু নেই এতিম একাকি।
সুদূরের পথপানে অজানায়
ভাসে নাও- দূর নীলিমায়,
আপন হলো না কেউ- শুধু রব!
চেয়ে তার করুনাধারায়!
আসেন নকির নেমে মুনকার
দুইজন জেনে নিতে সব,
বল- কাকে ফলো করে কোন দ্বীনে
ছিলে, আর কে তোমার রব?
27/01/2017
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন