সত্য কথা বলতে গেলে
সঠিক পথে চলতে গেলে
আসবে অনেক বাধা-
কেউবা 'বেকুব' বলবে 'বোকা'
কেউবা দিবে 'ঠক' ও 'ধোঁকা'
ভাববে পাগল হাদা-
মনটা যত হোক সরল
না থাক তাতে কূট গড়ল
আয়না সমান সাদা-
লোকের তবু নিন্দা ঝড়
বইবে তাতে আট পহর
বলবে অকাট গাধা-
ধর্মমতে চলতে চাও
কুটিল পথে পা না দাও
পেলেই খুশি আধা-
সফল তুমি - নেই ক্ষতি
যদিও তুমি দীন অতি
না হও নওয়াবজাদা-
সেদিন মুতমায়িন্নাদের
হিস্যা দিতে জান্নাতের
ফেরেশতাকুল 'নাদা'-
থাকবে না আর মলিন বেশ
পেয়ে রবের দান অশেষ
ভুলবে দু:খ - কাঁদা-
শব্দ পরিচয়: নাদা- আরবি শব্দ, ডাকা, ডেকে নেয়া। মুতমায়িন্না- আরবি শব্দ, পরিতৃপ্ত, প্রশান্ত। আধা- আধেক, অর্ধেক। হাদা- ব্যবহারিক শব্দ 'হাদারাম' থেকে, হাবাগোবা, কেবলাকান্ত টাইপ বোঝাতে। পহর- প্রহর, সময়, ক্ষন। আট পহর- সারাক্ষন বা সব সময় বুঝাতে।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ সকাল ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





