somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

মহাসৃজয়িতা ও মহাপ্রভূপালয়িতার সকাশে!

৩১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে আমাদের মহান মার্জনাপরবশ মহাসৃজয়িতা ও মহাপ্রভূপালয়িতা!

রমজানুল মোবারক আমাদের দ্বারে উপস্থিত! রহমত-বরকত-মাগফিরাতের সীমাহীন কল্লোলে মুখরিত হচ্ছে দুনিয়া-জাহান! কত পাপী-তাপী ক্ষমা পেয়ে যাবেন এই মহান মাসে!

আয় আল্লাহ! আপনি কতই না মহান! কতই না মহান আপনার ক্ষমাশীলতা! আমাদেরকেও আপনি ক্ষমা করে দিন না!

প্রভূ প্রিয় হে!
আপনি পুন্যবান-পাপী সকলের প্রার্থনা শ্রবনকারী। আপনি রহমান। আপনি রহীম। আপনি গফুর। আপনি হাকীম। আপনি আলীম। দুবৃত্তায়িত দুনিয়াকে করুন পরিশুদ্ধতার প্রতীক। তাওফিক দিন তাওবার। সানুতপ্ত ও সলজ্জিত প্রত্যাবর্তনের। দয়া করে আপনি মোচন করুন আমাদের সকল কলংক। যাবতীয় গ্লানি। সতত নিরাপদ রাখুন আমাদেরকে সীমাবদ্ধতার সংকট থেকে, অনৌদার্যের অক্ষপাত থেকে। পাপ থেকে। প্রবৃত্তিচারিতা থেকে। অহমিকা, অমমতা ও অসফলতা থেকে। আমরা তো সকলেই আপনারই ক্রীতদাস - ক্রীতদাসী। সকল প্রশংসা-বন্দনা, স্তব-স্তুতি, মহিমা-মহত্ত্ব, পরাক্রম-প্রতাপ, প্রজ্ঞা-অভিজ্ঞান কেবলই আপনার। আমাদেরকে মার্জনা করুন। ক্ষমা করুন আমাদের কল্লোলিত ধৃষ্টতাকে, উচ্ছৃসিত অনবধানতাকে। অন্তর্গত ও অপরিতৃপ্ত রোদনে ও রহস্যে আমাদেরকে করুন ঋদ্ধ ও কৃতজ্ঞ। আমরা তো হতে চাই আপনার প্রেমের ও পরিচয়ের আত্মসত্তানাশী প্রেমিক। আমাদেরকে গ্রহন করুন ঐ মহামানবের অসিলায়, যাঁকে আপনি মহাসম্মানিত করেছেন 'অক্ষরের অমুখাপেক্ষী' (উম্মি) বলে। তাঁর প্রতি, তাঁর অন্যান্য বার্তাবাহক ভ্রাতৃবৃন্দ, তাঁর বংশধর, পরিবার-পরিজন-সহচর ও তাঁর একনিষ্ঠ অনুগামী আউলিয়া সম্প্রদায়ের প্রতি।

আসুন, পবিত্র মাহে রমজানে আমরা নিজেদের পরিপূর্নভাবে সোপর্দ করি মহান আল্লাহর কাছে। তাঁর ক্ষমার আসায় দু'হাত বাড়াই সতত সতর্কতা ও শাণিত যত্নায়নের সঙ্গে।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ সকাল ১০:৫০
৬টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×