somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

আল্লামাহ ইকবালের অনুভূতি

১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে মুসলমানদের অধ:পতন দর্শনে আল্লামাহ ইকবাল রহ. এর অনুভূতিগুলো ছিল অন্যরকম। তিনি যেন এ জাতির দুরবস্থা সম্যক উপলব্ধি করতেন। তার আজীবনের স্বপ্ন ছিল ঘুমন্ত মুসলিম জাতির জাগরন। আল্লাহ পাক তাকে ক্ষমা করুন। জান্নাতে উচ্চ অবস্থানে সমাসীন করুন।

তার অমর কবিতার কয়েকটি পঙক্তি তুলে ধরছি। সাথে কাব্যে বাংলা অনুবাদও রয়েছে-

''হাথ বে যোর হ্যাঁয়, এলহাদ সে দিল খোগর হ্যাঁয়,
উম্মতী বায়াসে রিসওয়ায়ী পয়গাম্বর (স.) হ্যাঁয়।
বুত শেকন উঠ গ্যায়ে, বাকী জু রাহে বুতগর হ্যাঁয়,
থা ইবরাহীম (আ.) পিদর, আওর পিসর আযর হ্যাঁয়।''

''হৃদয় তোমার ঈমান-বিহীন, বাজু সে তোমার শক্তিহীন,
তোমরা নবীর উম্মত? হায়! শরমে তাহার মুখ মলিন!
বুত-ভাঙ্গা দল বিদায় নিয়েছে, বাকী* যারা তারা গড়িছে বুত,
'ইব্রাহিমের' ছেলেরা এখন 'আযর' সেজেছে- কী অদ্ভূত!''

অন্য জায়গায় তিনি বলেন-

''কেস কদর তুম পেহ গেঁরা সুবহ কী বেদারী হ্যাঁয়!
হাম সে কব পেয়ার হ্যাঁয়! হ্যাঁ নীনদ তুমহে পেয়ারী হায়।
তবয়ে আযাদ পে কয়দে রমজাঁ ভারী হায়,
তুমহেঁ কাহ দো কে ইয়েহ আইয়েনে ওফাদারী হায়?''

''ফযরে উঠিয়া নামাজ পড়িতে পাও তুমি অাজ কষ্ট ঘোর!
আমারে ভুলিয়া অলস-আবেশে নিঁদমহলে রও বিভোর।
প্রগতিপন্থী তুমি তো এখন! রাখো নাক' রোযা রমজানে,
এই কি তোমার প্রেমের নিশান? 'ওফাদারী'র কি এই মানে?''

আরেক স্থানে তিনি বলেন-

''কলব মেঁ সোয নেহী, রূহ মেঁ ইহসাস নেহী,
কুছ ভী পয়গামে মুহাম্মদ (স.) কা তুমহিঁ পাস নেহী!''

''অন্তরে নাই প্রেমের আগুন, আত্মাতে নাই তার দহন,
মুহাম্মাদের পয়গাম আর তোমাদের কারো নাই স্মরন!''


আবার তার দৃপ্ত উচ্চারন-

''ওয়ায়েজে কাওম কী ওহ পোখতাহ খায়ালী নাহ রাহী,
বরকে তবায়ী নাহ রাহী, শোলাহ মাকালী নাহ রাহী।
রাহ গ্যায়ী রসমে আজাঁ, রূহে বেলালী নাহ রাহী,
ফালসাফাহ রাহ গ্যায়া, তালকীনে গাযালী নাহ রাহী।''

''কওমরে যারা ওয়ায়েজ, তারা ধার ধারে নাক' সুচিন্তার,
বিদ্যুত সম তাদের কথায় হয় না এখন আছর আর।
রসম রয়েছে আযানের বটে, আযানের রূহ বেলাল নাই,
ফালসাফা আছে প্রানহীন পড়ে' আল-গাযালীরে কোথায় পাই!''

তিনি আবার বলেন-

''ওহ যমানে মেঁ মুআযযায থে মুসলমাঁ হো কর,
আওর তুম খার হুয়ে তারেকে কুরআঁ হো কর!''

''মুসলমানের তরেই তখন সে-যুগ করিত গর্ববোধ,
কুরআন ছাড়িয়া এখন হয়েছ যুগ-কলঙ্ক, হায় অবোধ!''

''আজ ভী হো জু ইবরাহীম (আ.) কা ঈমাঁ পয়দা,
আগ কর সেকতী হায় আনদাযে গুলিসতাঁ পয়দা!
কাশতীয়ে হক কা যমানে মেঁ সাহারা তূ হায়,
আসরে নও রাত হায়, দহনদেলা সা সেতারা তূ হায়।''

''থাকে যদি আজ তোমাদের মাঝে ইবরাহিমের সেই ঈমান,
এ-আগুন তবে হইবে আবার স্নিগ্ধ-শীতল ফুল-বাগান!
সত্য-তরীর মাঝি তুমি চির-উর্মি-মুখর সমুদ্রের,
নতুন যুগের যুলমাত-রাতে ধ্রুবতারা তুমি এ-বিশ্বের!''
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ সকাল ১০:৫৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×