somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

স্মৃতির পরশ

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

'হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে।' সূরাহ ইবরাহীম, আয়াত-৪১।

দশটি বছর দাওনি চোখের
আড়াল হতে একটি পলক।
ছায়ার মতন তোমার মায়ায়
রাখলে দিয়ে যতন-ঝলক।

মা!
তোমার শক্তিহীনা নাজুক শরীর
চলতে গিয়ে হোঁচট খেতে।
কষ্ট সয়েও বায়না মেনে
আমায় দিতে কোলটা পেতে।

গেরস্থালির কাজ গোছাতে
হাপিয়ে যেতে একলা ঘরে।
সবার সেবায় থাকতে সজাগ
ভুলতে শুধু নিজের তরে।

রাত দুপুরে হাত পাখাটা
খড়তাপের বোশেখ রাতে,
উঠলে জেগে দেখতে পেতাম
নড়ছে সদা তোমার হাতে।



তুলির আচরে মহামহিয়ান প্রিয়তম প্রভূ পালয়িতা জীবন-জগতের স্রষ্টা, সকল ক্ষমতার একমাত্র মালিক অাল্লাহ ছুবহানাহু ওয়াতাআ'-লার মধুময় যাদুয় ভরা প্রিয় নামের অসাধারন সৌন্দর্য্যের ঝলক।



শিল্পীর তুলিতে আঁকা অনিন্দ্য সুন্দর প্রিয়তম নবী সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরছালীন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় নাম।

মা!
তখন তো আর ভাবনাগুলোর
এমনিতরো প্রান ছিল না।
তাই ঘুমিয়ে যেতাম শুধু
তোমার চোখে ঘুম ছিল না।

আমার সুখের জন্য তুমি
করতে বাতাস না ঘুমিয়ে।
পেশাব করে ভিজিয়ে দিতাম
তবু করতে আদর মুখ চুমিয়ে।

একটু জ্বরের দেখলে ছোঁয়া
হাত বুলোতে গায়ে-মাথায়।
শত আদর সোহাগ দিয়ে
জড়িয়ে নিতে গরম কাঁথায়।

একটু আমার কষ্ট দেখে
ফেলতে অঝর চোখের পানি।
কান্না-কাতর কন্ঠে দোআ
চাইতে খোদার মেহেরবানী।

গভীর রাতে তাহাজ্জুদে
উঠতো তোমার কোমল দু'হাত।
ফজর শেষে করতে শুরু
আল কুরআনের সেই তিলাওয়াত।



চমকপ্রদ সাইয়্যিদুল মুরছালীন রহমাতুল্লিল আলামীন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় মোহর। সাথে সর্বোত্তম কালিমা- কালিমাতুত্বইয়্যিবাহ 'লা- ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূ-লুল্লাহ'।

মা!
তোমার স্মৃতির পরশগুলো
জাগিয়ে রাখে জীবন-জমিন।
আজ তুমি নেই- তবু আছ
মনেই হয় না তুমি বিহীন।

মালিক তোমার সুখের তরে
জান্নাতে দিক নাজ-নেআমত,
লুটিয়ে পড়ুক চাঁদ বদনে
খুশির আভা রোজ কেয়ামত।

'রব্বিরহামহুমা কামা-
রব্বাইয়ানী ছগিরা' বলি বারবার।
প্রভূ হে! ক্ষম মম মাতা-পিতা,
ওয়াজআলনা মাআল আবরার।



'ছুবহানাল্লাহি ওয়াবিহামদিহী ছুবহানাল্লাহিল আজী-ম।'
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ সকাল ১১:১১
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×