somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

ব্লগে মন্তব্য - জবাব দেয়া না দেয়া - স্কিপ করে জবাব দেয়া ইত্যাদি বিষয়ক ক্যাচাল

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগে মন্তব্যটা অনেক গুরুত্বের। কারও মন্তব্যের যথাযথ জবাব দেয়া মানে, তাকে মূল্যায়ন করা, সম্মান করা। জবাব প্রদানের মাধ্যমে মন্তব্যকারীর প্রতি স্বাভাবিকভাবেই পোস্টদাতার আন্তরিকতার বহি:প্রকাশ ঘটে। মন্তব্য করে স্বাভাবিকভাবেই মন্তব্যকারী প্রতীক্ষায় থাকেন, কখন তার মন্তব্যে পোস্টদাতা কিছু বলেন তা দেখার জন্য। জবাবটা কী ধরনের হয়, এটা দর্শনেরও একটা কৌতুহল মনের ভেতর উঁকিঝুকি দিতে থাকে। আমার অন্তত: এমনটা হয়। অন্যদের একই অনুভূতি হয় কি না জানি না।

মনে রাখা দরকার, আমার পোস্টে যিনিই মন্তব্য করুন না কেন, তিনি আমার নিকট অনেক গুরুত্বপূর্ন। তিনি আমার নিকট অতিব সম্মানের পাত্র। তার আগমনকে অবশ্যই স্বাগত জানানো আমার নৈতিক দায়িত্ব। তিনি আমার ব্লগে সম্মানিত গেস্ট। আমি কিছু সময়ের জন্য তার হোস্ট এর ভূমিকায় রয়েছি। হোন না তিনি আমার বিপরীত মতের কেউ। যতই তিনি আমার বিশ্বাসের উল্টো দিকের কেউ হোন না কেন- তাকে সম্মান জানানো, তার কমেন্টের প্রত্যুত্তরে আসা আমার আবশ্যিক নৈতিক দায়িত্ব। ধরুন, একজন কঠিন ভাষায় আমার কোন পোস্টে মন্তব্যে এসে আমাকে খোঁচা দিতে চেষ্টা করেছেন। এখন আমার কী করা উচিত? আমি কি তার মন্তব্যটি এড়িয়ে যাব? ডিলেট বাটন চেপে তার মন্তব্যটি ডিলেট করে দেব? আমার পোস্টে তার মতামত প্রদানের অধিকার কেড়ে নেব?

এর কোনও একটিকেও সঠিক বলে মনে করার যুক্তি নেই। বরং, যৌক্তিক আলোচনায় প্রত্যেকের সাথে সম্মানসূচক প্রতিমন্তব্য অবশ্যই থাকতে পারে।



মন্তব্য-প্রতিমন্তব্য ব্লগে পারস্পারিক হৃদ্যতা বৃদ্ধির যুঁতসই এবং দারুন এক মাধ্যম বটে। কেউ যখন বিষয়টি সচেতনভাবে কিংবা অবচেতনে এড়িয়ে যায় এর একটা বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্যনীয় হয়ে ওঠে।

অস্বাভাবিক নয় যে, কারও মন্তব্যে আমার মতামত প্রতিফলিত না ও হতে পারে। কেউ আমার মতের বিপরীত মন্তব্য নিয়ে আসতেই পারেন। ভুলে যাওয়া ঠিক হবে না, এটা তো মুক্ত মতেরই একটি প্লাটফরম। কিন্তু আমি যখন একজনকে স্কিপ করে অন্যজনের কমেন্টে উত্তর প্রদান করব, এটা খুবই যৌক্তিক, ভদ্রলোক আহত এবং মন:ক্ষুন্ন হবেন। তিনি ভাববেন, আমি হয়তো তাকে গুরুত্ব দিচ্ছি না। তাকে এড়িয়ে গিয়ে, তার কমেন্টের পরের কমেন্টে আমার উত্তর দেখে তিনি মনে করতেই পারেন, তার কমেন্টকে আমি প্রত্যুত্তর দেয়ার মত উপযুক্ত জ্ঞান করছি না। আর এর ফলে, হয়তো তিনি পরবর্তীতে আমার কোন পোস্টে মন্তব্যে আসতে নির্ঘাত দ্বিধাবোধ করবেন!

বিশেষ কোনও অক্ষমতা না থাকলে, কারও মন্তব্যের জবাব না দেয়া, কারও মন্তব্য স্কিপ করে পরবর্তী মন্তব্যের জবাব দেয়া সাধারন শিষ্টাচার পরিপন্থী এবং সকল বিচারেই সৌজন্য বহির্ভূত কাজ। এরকমটা প্রত্যাশিত নয়। আসুন, এই বদ অভ্যাসটি পরিত্যাগ করি।

নোট: এ বিষয়টি নিয়ে ইতিপূর্বেও অনেক লেখালিখি হয়েছে। তবুও সম্প্রতি এই ব্লগের একজন পুরনো ব্লগারের (নাম বলতে চাই না, ভদ্রলোক হয়তো লজ্জিত হবেন) পোস্টে মন্তব্য করার পরের কিছু অনুভূতি শেয়ার করার জন্যই পুরনো বিষয়টিকে আবার আলোচনায় আনার ক্ষুদ্র চেষ্টা।

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ সকাল ১১:১১
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×