somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

আবারও আন্তরিক কৃতজ্ঞতা 'সামহোয়্যার ইন ব্লগ' কর্তৃপক্ষের প্রতি

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাধারনত: সন্ধ্যার পরে ব্লগে আসা হয়ে ওঠে না। পারিবারিক ব্যবসা এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারনে রাতে ব্লগে আসার তেমন সুযোগ থাকে না। প্রতি দিনের মত গতকালও শেষ বিকেলে ব্লগ থেকে লগ আউট হই। কোনও কারনে রাতে অফ লাইনে একবার ব্লগে ঢুঁ দিই এবং যারপরনাই আহত বোধ করি। আমার প্রায় প্রতিটি পোস্টে নোংড়া, অশ্লীল ছবিযুক্ত বিশাল বিশাল মন্তব্য! সর্বনাশ! দেখলাম, সদ্য খোলা 'নকিবের জাহান্নামী পিতা', এবং 'পুরান নকিব' নামের দু'টি নিক থেকে অব্যহতভাবে এই অপকর্ম করা হচ্ছিল। হাতে সময় না থাকার কারনে চিন্তাযুক্ত মনেই আল্লাহ পাকের নাম নিয়ে শুয়ে পড়ি। ভাবছিলাম, সামুতে আর হয়তো থাকা হবে না, প্রিয় প্রাঙ্গনের কর্তৃপক্ষীয় কেউই যখন কোনো কথা বলছেন না, অব্যহত ফ্লাডিং দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না, এখানে আর থাকা সম্ভব হবে না হয়তো।

সকাল ৯:০০ টার দিকে ব্লগে ঢুকে প্রথমেই খোঁজ নিই 'নকিবের জাহান্নামী পিতা', এবং 'পুরান নকিব' নিক দু'টির। দেখি- নাহ, দু'টিকেই ঘুম পাড়িয়ে দেয়া হয়েছে। এরপরে খোঁজ নিই এই দু'টি নিকের আবিষ্কারক, সামুর কলঙ্ক, 'জাহাঙ্গীর কবির নয়ন' -নিকটির। দেখি, এটিও উধাও। এই দৃশ্য দেখার পরে পূর্ব রাতের মনের কালোমেঘ কিছুটা কেটে যায়। এরপরে দেখলাম, অাপত্তিকর অনেক মন্তব্য আমার পোস্টগুলো থেকে শ্রদ্ধেয় মডারেটরগন দায়িত্বের পরিচয় দিয়ে যথারীতি মুছে দিয়েছেন। অবস্থা দর্শনে সামহোয়ার ইন ব্লগের সম্মানিত মডারেটরদের দায়িত্ব এবং সচেতনতার প্রতি আবারও শ্রদ্ধানুভূতি আসে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই পোস্ট। মনের কোনে কিছুটা সাহসের সঞ্চার হয়, সামুতে থিতু হওয়ার। ধন্যবাদ, প্রিয় সামু। ধন্যবাদ, প্রিয় মডারেটরবৃন্দ। অন্তহীন অভিনন্দন আপনাদের।

ফ্লাডিং চলাকালীন গতকাল ব্লগার 'সিফটিপিন' একটি পোস্টে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করে ধন্যবাদার্হ হয়েছেন। তিনিসহ ব্লগের শান্তিকামী সকলের প্রতি কৃতজ্ঞতা এবং শুভকামনা। সকলের কল্যান কামনা করছি।

পূর্বেও বলেছিলাম, এখনও বলছি, 'সামহোয়্যার ইন ব্লগ' শুধুমাত্র একটি ব্লগ নয়- মাতৃভাষায় একটি ব্লগ, একটি প্লাট ফর্ম, একটি বিপ্লব!

এই বিপ্লব মাতৃভাষাকে ছড়িয়ে দিচ্ছে বিশ্বময়। বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে জ্ঞানের আলো মাতৃভাষায়। আমার প্রানের ভাষা, বাংলা ভাষায়।

বাংলাদেশ এগিয়ে যাক সমৃদ্ধির পথে, বাংলা ভাষা আরোহন করুক উন্নতির শিখরে, নতুন আলোকিত পৃথিবী গড়ার অভিপ্রায়ে আমরা এগিয়ে যাই সম্মুখপানে। আমাদের এই সুন্দর বসুন্ধরা হয়ে উঠুক শান্তিময় আগামীর নিরাপদ আবাস।

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ সকাল ১১:১৫
১৮টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস সুনিশ্চিত ভাবেই আহলে মোনাফিক ও জাহান্নামী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৫ ই জুন, ২০২৬ ভোর ৬:১৫



সূরাঃ ৯ তাওবা, ১০৭ নং আয়াতের অনুবাদ-
১০৭। আর যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধন, কুফুরী ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ খিদে বন্দি শৈশব

লিখেছেন ইসিয়াক, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:০০



সারিবদ্ধ খাবারগুলো সাজানো!
খুব মজার স্বাদ নিশ্চয়?
গন্ধটা কিন্তু বেশ।
ছোট্ট কুসুম দেখে আর ভাবে, এত খাবার কারা খায়?
অকারণে মুখ ভর্তি জল এসে যায়
একটু ঢোক গেলে সে।
এমন সময়... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

×