somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

অনেক গুরুত্বপূর্ন এই হাদিসটি কি আপনি শুনেছেন? আসুন, চিনে নিই তাদের, বিপু্ল পুন্য নিয়ে এসেও নি:স্ব হয়ে যাবেন যারা!

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হাশরের দিন কায়েম হবে। সূর্য্য মাথার কাছে চলে আসবে। অনেক মানুষ ঘামের ভেতরে হাবুডুবু খাবেন। নেককারগনের কোনো কষ্ট অনুভূত হবে না। সেই কঠিন দিনে বিচার আচার শুরু হবে। বিচারক স্বয়ং আহকামুল হাকিমীন জীবন জগতের মহান সৃজয়িতা, পালয়িতা, আল্লাহ ছুবহানাহু ওয়াতাআ'-লা নিজে। সেদিন অনেক মানুষ সফল হয়ে যাবেন। ব্যর্থ হবেন কেউ কেউ। বিপুল পুন্য এসেও নি:স্ব হয়ে যাবেন অনেকে! আসুন, কারা নি:স্ব হবেন, তাদের চিনে নিই আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাচনিকে।

'আবু হুরাইরা রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্নিত। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা জান, সবচেয়ে নি:স্ব কে? সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু তাআ'লা আনহুম উত্তরে বললেন, আমাদের মধ্যে তো নি:স্ব ঐ ব্যক্তিই, যার কোনো দিরহাম এবং সম্পদ নেই।

রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নি:স্ব হবে ঐ ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোযা ও যাকাত নিয়ে আসবে; কিন্তু সে আসবে এই অবস্থায় যে, একে গালি দিয়েছিল, এর উপর অপবাদ দিয়েছিল, এর মাল আত্মসাত করেছিল, এর রক্ত ঝরিয়েছিল এবং একে মারপিট করেছিল। অতএব, এই মজলূমকে তার পূন্য থেকে দিয়ে দেয়া হবে। আবার এই মজলূমকে তার পূন্য থেকে দিয়ে দেয়া হবে। এভাবে যদি দায় পরিশোধের আগেই তার পুন্যসমূহ শেষ হয়ে যায়, তাহলে দাবীদারদের গুনাহ নিয়ে তার উপর চাপিয়ে দেয়া হবে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।' সূত্র: সহীহ মুসলিম শরীফ।

আহ! বিপু্ল পুন্য নিয়ে আসা সত্বেও, না জানি কত মানুষ সেদিন নি:স্ব হয়ে যাবে! হে মালিক পরওয়ার দিগারে আলম, আপনার কাছে এই মহাক্ষতির হাত থেকে বাঁচার জন্য অবনত মস্তকে বিনীতভাবে তাওফিক কামনা করছি। হাশরের মাঠে, বিচার দিবসে আমাদের লজ্জিত হওয়ার হাত থেকে রক্ষা করুন। আপনার অন্তহীন ক্ষমাপ্রাপ্তি আমাদের জন্য অবধারিত করে দিন। আপনার রাজিখুশি অর্জনের আমলগুলো আজীবন করে যাওয়ার কিসমত নসীব করুন। আপনার প্রিয় হাবিবের হাতে হাউজে কাওসার পান করে তার সঙ্গী হয়ে আপনার সুবিস্তৃত জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য দিয়ে ধন্য করুন।

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:০৮
১৪টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×