somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

যারা রাগ সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তাদের জন্য প্রভূ পালয়িতার ক্ষমা এবং জান্নাতের সুসংবাদ

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দৈনন্দিন জীবনে চলার পথে ভুল কে না করে? ছোটখাট ভুল ত্রুটি হরহামেশা আমরা করে বসি। কথায় ভুল, কাজে ভুল, চলায় ভুল, বলায় ভুল, খাওয়ায় ভুল, নাওয়ায় ভুল, ভুল ভুল ভুল। এককথায় ভুলে ভরা আমাদের জীবন। যার জীবনটাই ভুলে ভরা, সেই আমিই কি না অাবার অন্যের ভুল দেখে নাক সিটকাই! ধমক দিই! থাপ্পড়ই কি না মেরে বসি গালের উপর! কি আশ্চর্য্য! একবার কি হিসেব করে দেখেছি, জীবনে আমি কতটি ভুল করেছি? কতটি অন্যায় আমার জীবনে আমি করেছি। বুঝে করেছি। হয়তো না বুঝে করেছি। কিন্তু অন্যায় তো হয়ে গেছে। ভুল তো করে ফেলেছি। তাহলে অন্যের ভুলগুলোকে অক্ষরে অক্ষরে ধরি কি করে? নিক্তি দিয়ে মেপে মেপে অপরের ভুলকে ওজন দিই কিভাবে? কর্মচারীকে ধমক দিই কেমন করে? বউয়ের কাজের ভুল ধরার জন্য চুলচেঁড়া বিশ্লেষনে যাই কি করে? আমার কি ক্ষমা প্রাপ্তির বাসনা আছে? আমি কি মহান মনিবের কাছে ক্ষমা পেতে চাই? আমি কি তাঁর বিচারের কাঠগড়ায় পরিপূর্ন নির্দোষ, নিরপরাধ এবং বেকসুর প্রমান করতে পারবো? কোনো মানুষই কি এটা পারবে? পারার কথা? আদৌ নয়। তাহলে অন্যদের প্রতি তাদের ভুল-ত্রুটির জন্য রাগ কেন? অন্যের দোষ ধরার প্রতি আমাদের এত মনযোগ কেন? অন্যের প্রতি ক্ষমার আচরন কেন নয়? আপনি যদি রাগ সংবরন করতে পারেন, অন্যদের ক্ষমা করার মহান গুন আয়ত্ব করতে পারেন, আপনার জন্য মহান প্রতিপালক জান্নাতের সুসংবাদ দিয়ে রেখেছেন। আসুন, মহাগ্রন্থ আল কুরআনের অমিয়বানী দেখে হৃদয় জুড়িয়ে নিই। আল্লাহ পাক ঘোষনা করেন-

وَسَارِعُواْ إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ

তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও যমীন, যা তৈরী করা হয়েছে পরহেযগারদের জন্য। সূরাহ সূরা আল ইমরান, আয়াত-১৩৪।

الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاء وَالضَّرَّاء وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ

যারা স্বচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুতঃ আল্লাহ সৎকর্মশীলদিগকেই ভালবাসেন। সূরাহ সূরা আল ইমরান, আয়াত-১৩৫।

আসুন, আমরা নিজেদের রাগ সংবরন করার চেষ্টায় সফল হই। অন্যদের প্রতি ক্ষমাপ্রদর্শন করার শিক্ষা নিজেদের বাস্তব জীবনে প্রয়োগ করে মহান প্রতিপালকের ক্ষমা এবং জান্নাত লাভের সৌভাগ্য অর্জনে ধন্য হই।

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:০৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

আপনার ফোনে কয়টি গান সেভ করা আছে? #:-S

লিখেছেন অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

×