somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

ডিজিটাল যুগ। মোবাইলের জামানা। বিশ্ব প্রতিপালকের সাথে যোগাযোগেও মনে রাখা যায়, ছয় ডিজিটের (২২২২২২) এই নম্বরটি। আপনার কি জানা আছে?

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ডিজিটাল যুগ। মোবাইলের জামানা। বিশ্ব প্রতিপালকের সাথে যোগাযোগেও মনে রাখা যায়, ছয় ডিজিটের (২২,২২,২২) এই নম্বরটি। আপনার কি জানা আছে এই নম্বরগুলোর ভেতরে লুকিয়ে থাকা রহস্য? এ নম্বরগুলো অনেক ইমপোর্টেন্ট। মনে রাখুন এগুলো। হ্যাঁ, সত্যি। এই ছয়টি ডিজিট মনে রাখলে, বিশ্ব প্রতিপালক, মহামহিয়ান আল্লাহ পাকের সাথে আপনার যোগাযোগ বাধামুক্ত হবে। সরাসরি তাকে পেতে এই নম্বরগুলো মনে রাখুন। আসুন, জেনে নিই এই ডিজিটগুলোর ভেতরে লুকিয়ে থাকা রহস্য। প্রথম ডাবল টু মানে, রাত দু'টোর পরে, দ্বিতীয় ডাবল টু অর্থ, দুই রাকাআত তাহাজ্জুদ, আর শেষ ডাবল টু দিয়ে বুঝাতে চেয়েছি, সালাত শেষে আপনার হৃদয়টাকে ভেঙ্গে চৌচির করে, প্রিয়তম প্রতিপালকের উদ্দেশ্যে নিবেন করা আপনার চোখের দু'ফোটা অশ্রু। বুখারী শরীফে বর্নিত সহীহ হাদিসে জানা যায়, 'প্রতি রাতের শেষ তৃতীয় প্রহরে আল্লাহ পাক দুনিয়ার নিকটবর্তী, অর্থাৎ প্রথম আসমানে অবতীর্ন হন এবং বান্দা-বান্দীদের ডেকে ডেকে বলতে থাকেন, কে আছে আমার কাছে দুআ করার, আমি সাড়া দেব, কে আছে আমার কাছে চাবে, আমি দিয়ে দিব, কে আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করব।'



ব্যস, তাঁর রহমতের দরিয়ায় জোশ আনার জন্য এরচে' বড় কোনো সিস্টেম আমার জানা নেই। তিনি তাঁর রহমতের কোলে আপনাকে অবশ্যই তুলে নিবেন। আপনি যা চাবেন মালিকের কাছে তাই পাবেন। আপনার অভাব তিনি দূর করে দিবেন। কষ্ট মুছে দিবেন। ব্যথা সারিয়ে দিবেন। শতবারের পরীক্ষিত এ পদ্ধতি। তবু মানুষের মন বলে কথা! পরীক্ষা করে দেখতে চাইলে আপনিও দেখুন না একবার।



অনুরোধ
সালাতুত তাহাজ্জুদ নফল সালাতের মধ্যে অত্যাধিক গুরুত্বপূর্ন এবং মর্যাদার অধিকারী। নিয়মিত এই সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া যায়। আমি এমন কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে এখনও পাইনি, যিনি তাহাজ্জুদগুজার নন। পবিত্র কুরআনে তাহাজ্জুদের জন্য উৎসাহিত করা হয়েছে। মূলত: তাহাজ্জুদের গুরুত্ব বুঝানোর জন্যই ক্ষুদ্র এই প্রচেষ্টা। দয়া করে উপস্থাপনাটিকে কেউ অন্যভাবে নিবেন না।

আল্লাহ পাক আমাদের অপরাধ ক্ষমা করুন। নির্বুদ্ধিতাকে জ্ঞানের আলোয় পরিবর্তিত করুন। নিয়মিত তাহাজ্জুদগুজার বান্দা বান্দি হয়ে তাঁর সন্তুষ্টিলাভের তাওফিক দান করুন।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:০৪
৩৩টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×