somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

একথার বিকল্প কিছু আমার আজ আর জানা নেই।

০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আবারও ন্যুড ফ্লাডিং করা হয়েছে আমার ব্লগে। দুই শতাধিক কমেন্টস করে আমার অনেকগুলো পোস্ট ভরিয়ে দেয়া হয়েছে। অনেক কষ্ট করেছেন ফ্লাডিংয়ের দায়িত্বে নিয়োজিত আমার বন্ধুগন। তাদের এই কষ্টের প্রতিদান আমি কী দেব? মহান আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়ে রাখছি। তিনিই যেন তাদের যথাযোগ্য প্রতিদানে ভূষিত করেন।

সম্মানিত ব্লগার বন্ধুগনের কাছে আবারও ক্ষমা চাচ্ছি। আমি জানি না, এর শেষ কোথায়। গত কাল সারা দিন এক আত্মীয়কে নিয়ে হাসপাতালে ব্যস্ত থাকায় ব্লগে আসতে পারিনি। এই সুযোগটি আমার বন্ধুগন গ্রহন করেছেন। আমার পোস্টে এসে যাচ্ছেতাই করে গেছেন। যদিও আমার অতি কাছের একজন রাতে আমাকে ম্যাসেজটি দিয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা। ইতিপূর্বেও অনেকবার এই ধরনের পরিস্থিতিতে পড়েছি। নিকটজনদের সামনে আমার ব্লগে এসে অনেকে চরমভাবে লজ্জিত হয়েছেন বলে জানিয়েছেন। আমিও এই পরিস্থিতিতে পড়েছি। আল্লাহ পাক আমাদের ক্ষমা করুন। সঙ্গত কারনে সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ রাখছি, দয়াপূর্বক আজ থেকে নিতান্ত একা থাকা ব্যতিত আমার ব্লগে কেউ যাবেন না। ঘূনাক্ষরেও নয়। মার্ক করে রাখুন, ইট'স জাস্ট অ্যা টেরিবল এন্ড ড্যাঞ্জারাস এরিয়া! দু:খিত, আবারও ক্ষমাপ্রার্থী, একথা বলার জন্য। একথার বিকল্প কিছু আমার আজ আর জানা নেই। কারন, ইতিপূর্বে পরিস্থিতি উন্নয়নে বিভিন্নভাবে চেষ্টা করেছি। আবেদন-নিবেদন, অনুরোধ-উপরোধ কোনো কিছুতেই কম করিনি। ক্ষমা চেয়েছি। আমার ভুল হতে পারে মনে করে বলেছি, ভুল হলে ধরিয়ে দিন, আমাকে শোধরানোর সুযোগ নিতে দিন। কিন্তু এতসবেও কোনো ফলোদয় হয়নি। যাদের যা কাজ, তারা তা করেই যাচ্ছেন। কোনো বাধা তাদের ফেরাচ্ছে না। বিবেকের কোনো দায়বোধ তাদের আহত করছে না। দংশন করছে না। মর্মাহত করছে না। আপ্লুত-অনুপ্রানিত করছে না। অনুরোধ-উপরোধ কিংবা ক্ষমাপ্রার্থনা তাদের ভাবাচ্ছে না। হৃদয়ের অন্দরে প্রবেশ করছে না। কোনো বেগ-অাবেগ-অনুভূতি তাদের হৃদয়কে নাড়া দিচ্ছে না। মনের শুভ্রতাকে স্পর্শ করছে না।

আলহামদুলিল্লাহ। এর আগে ভয় পেতাম। ভয়ে জড়োসড়ো হয়ে পড়তাম। ন্যূজ হয়ে যেতাম। মনোবল হারিয়ে ফেলতাম। হতোদ্যম হতাম। আশা হারিয়ে নিরাশায় ডুবতাম। কিন্তু এখন আর তেমনটা হয় না। কথায় আছে না,

অল্প শোকে কাতর,
অধিক শোকে পাথর।

-আমার ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে।

আজ আর কোনো ভয় নেই- আমি নির্ভীক। আজ কোনো বাধা নেই- আমি দুর্বার। দুর্দমনীয় আমার মনোবল। সম্মুখে আমি চলবোই। আলোর পথ আমাকে টানবেই। ও পথে আমাকে চলতেই হবে। আলোকের বাগানে বিচরন আমাকে করতেই হবে। সামুর মত আলোকের উঠোনে আলো আমাকে কুড়োতেই হবে। দু'হাতে-মুঠি ভরে ভরে আলোক আমি নেবই। কোনো বাধা আমাকে ফেরাতে পারবে না। কোনো প্রতিবন্ধকতা আমাকে দমিয়ে রাখতে পারবে না। কোনো শক্তিই আমাকে আমার পথচলা থেকে একটু দূরে সরিয়ে রাখতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার রহমতের উপর ভরসা করে ঘোষনা করছি, যে কোনো প্রতিকুল পরিস্থিতিই আসুক না কেন, কোনো বাধাকেই আজ থেকে আর পরোয়া করবো না। সামুতে থেকেই যাবো। সামুতে চলতেই থাকবো অচেনা ভাবি দিনের অজানা পথগুলো। আপনারা যদি পাশে থাকেন, ইনশা-আল্লাহ।

বিশেষ দ্রষ্টব্য: বেশ ক'বার আমার ব্লগে ফ্লাডিংয়ের ঘটনা ঘটেছে। এ নিয়ে আমি একাধিক পোস্টও দিয়েছি। যতবার আমার ব্লগে ফ্লাডিং করা হয়েছে, একটিবারের জন্যও আমি এসবের জন্য ফ্লাডিংকারী বন্ধুদের গালিগালাজ করিনি। গায়ের চামড়া তুলে নিলে যেমন কষ্ট হয়, তেমন কষ্ট অনুভব করতাম প্রথম দিকে, তবু কঠোর নির্লিপ্ততায় নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেছি। ধৈর্য্যধারনের পথ বেছে নিয়েছি। আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে নার্ভাস হয়ে পড়লেও আজ বুঝতে পারছি, কষ্টকর এই ধৈর্য্যধারন কতটা যৌক্তিক ছিল। আর আমার সেসব বন্ধুদের জন্য প্রতিবারই শুভকামনা রেখে এসেছি। এবারও তাই রাখছি। কামনা করছি, তারা ভাল থাকুন। তাদের শুভবু্দ্ধির উদয় হোক। পাশাপাশি আমার জ্ঞানের ক্ষুদ্রতা দূর করে আমার ভুলভ্রান্তিগুলোও যেন আমি কাটিয়ে উঠতে পারি। সকলের নিকট বিনীত চাওয়া এটাই।

আলো ঝলমলে আজকের দিনটি সকলের জন্য কল্যান বয়ে নিয়ে আসুক। সকলের প্রতি শুভকামনা নিরন্তর।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:২১
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×