
স্বজনের এত ভীড়ে সবাই আপন
মায়ের সমান তবু আর নেই কেউ
মায়ের হৃদয়ে নামে বাঁধভাঙা ঢেউ
সন্তানের দু:খে মা'র কষ্টের কাঁপন
দূরদেশে মারা যায় নাড়ী ছেঁড়া ধন
পশু পাখি না জানিতে আগে জানে মাতা
হৃদয়ের তন্ত্রীতে অদেখা জাল পাতা
সাধ্য কার পরিমাপে এ মহা বাঁধন
সন্তানের সুখ তরে নিজের আরাম
বিসর্জন দিয়ে মা'র কী যে এক সুখ
মা ছাড়া কে বোঝে এই যাতনার দাম
বুকের মানিক দেখে ভুলে যান দু:খ
অনাহারে নিজে থেকে বাছাকে বাঁচান
আহা! কী মমতা মাখা শ্রেষ্ঠ মাতৃপ্রান!
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




