somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

কুড়ানো মানিক-০৩: আসুন, জেনে নিই, আসল বুদ্ধিমান কারা?

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জীবন তো বহমান নদীর মত। নদী যেমন বয়ে চলে জীবনও তেমনি বয়ে চলে। চলতে চলতে নদী গিয়ে মিশে যায় সাগর মোহনায়। অন্য জীবন লাভ করে। হারিয়ে যায় সাগরের গহীন জলের ধারায়। জীবনও থেমে যায় না। মৃত্যু এসে জীবনের খানিক ছন্দপতন ঘটায় ঠিক, কিন্তু জীবন সচল থাকে। চলমান থাকে। বহতা নদীর মতই সেও হারিয়ে যায় অনন্ত অসীমের পথে। তার যাত্রা শুরু হয় সীমাহীন অবিনশ্বর জগতের উদ্দেশ্যে। সেই জগতের প্রাক প্রস্তুতির জন্য এই জীবন-জগত। এই আলো-আধিয়ারা। এই রঙ-রূপ-সৌন্দর্য্যের আলোকচ্ছটা। সেখানের প্রস্তুতি কি কিছু নিয়েছি? নিতে পেরেছি? নিতে চেষ্টা করেছি? কতই না সুন্দর বলেছেন আল্লাহর হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আসুন, দেখে নিই তাঁর মধুমাখা অমিয়বানী! জীবন জগতের সকল প্রশ্নের জবাব যেন পেয়ে যাই ছোট্ট এই হাদিসখানার ভেতরে!

শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:

“বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার নফসের হিসাব নেয় (আত্ম-সমালোচনা করে) এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আর দুর্বল ঐ ব্যক্তি যে নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানায়, আবার আল্লাহর কাছে প্রত্যাশাও করে।”

[ইমাম তিরমিযি এ হাদিস বর্ণনা করেছেন এবং একে হাসান অ্যাখ্যা দিয়েছেন]

আসল বুদ্ধিমান কারা?

আজকের সমাজে বুদ্ধিমান কাদের ভাবা হয়? সম্পদ যাদের অঢেল, ধনবল জনবলে যারা বলিয়ান তাদের নয় কি? আপনি বলবেন, নি:সন্দেহে অবশ্যই। কিন্তু লক্ষ্য করলে দেখা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বক্ষমান হাদিসে বুদ্ধিমান সাব্যস্ত করেছেন তাদেরকে যারা নিজেদের নফসের হিসাব নেয় (আত্ম-সমালোচনা করে), কৃতকর্মের মুহাসাবা করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে, পাথেয় সঞ্চয় করে।

আল্লাহ পাক আমাদের সত্যিকারার্থে বুদ্ধিমান হওয়ার তাওফিক দান করুন। তাঁর নির্দেশ মেনে দুনিয়া আখিরাতে সফলতা অর্জনের সুযোগদানে ধন্য করুন।

কুড়ানো মানিক-০১

কুড়ানো মানিক-০১: মর্যাদা বৃদ্ধির তিন আমল, গুরুত্বপূর্ন কিছু কাজের সুন্নত

কুড়ানো মানিক-০২

কুড়ানো মানিক-০২: অশ্লীলতা ও পর্নোগ্রাফি থেকে মুক্ত থাকার দোয়া, জীবনের সব চাহিদা পূরণের বিশেষ দোয়া, যে তাসবিহ পাঠে নেকি লাভ ও গোনাহ মাফ হয়, যে জিকিরে অন্তর্জগত খুলে যায় এবং পিতামাতা-সন্তান ও নিজের জন্য সবসময় যে দোয়া আবশ্যক
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৯:৩৯
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

×