somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

৮১ বছর বয়সে চলে গেলেন ইন্টারনেটের অন্যতম জনক লরেন্স রবার্ট: গুনী এই মানুষটির প্রতি শ্রদ্ধা অনি:শেষ

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইন্টারনেটের অন্যতম পথিকৃত লরেন্স রবার্টস মারা গেছেন। গত ২৬ ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আর মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। ইন্টারনেটের যে চার আবিষ্কারক ছিলেন তাদের অন্যতম ছিলেন লরেন্স রবার্টস বা ল্যারি রবার্টস। রবার্টস ষাটের দশকের শেষ দিকে মার্কিন অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সির (আরপা) একটি অংশের দায়িত্বে ছিলেন। সেসময় তিনি আরপানেট নামের এক কম্পিউটার নেটওয়ার্ক তৈরির কাজ করেন।এই নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি এবং হার্ডওয়্যার ও সফটওয়্যার পরীক্ষার জন্য প্রকৌশলীও নিয়োগ দিয়েছেন রবার্টস। বর্তমানে আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি তার মূলে রয়েছে রবার্টসের ওই আরপানেট।রবার্টস ছাড়াও ইন্টারনেটের অন্য তিন আবিষ্কারক হলেন বব কান, ভিন্ট সার্ফ এবং লেন ক্লেইনরক

১৯৬৬ সালের শেষ দিকে ২৯ বছর বয়সী এক কম্পিউটার বিজ্ঞানী ছবি আঁকার কাগজ ও কুয়াডরিল প্যাডে একটি ধারাবাহিক বিমূর্ত পরিসংখ্যান আঁকেন। যার মধ্যে কয়েকটি ক্যাটস কেডল খেলার সঙ্গে মিলে যায়। বাকিগুলো দেখতে স্বর্গী নক্ষত্রপুঞ্জের মতো। বাকিগুলো পোশাকের নকশার মতো।

ওই আজগুবি আঁকিবুকিই ছিল আজ আমরা যেটাকে ইন্টারনেট বলে জানি, তার প্রথম মানচিত্র। এই আঁকিবুকি যিনি করেছেন, সেই লরেন্স জি. রবার্টস গত ২৬ ডিসেম্বর ৮১ বছর বয়সে রেডউড সিটিতে মারা গেছেন।

টেক বিশ্বে ল্যারি রবার্টস নামেই তিনি বেশি পরিচিত। হৃদরোগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে পাশা।

বিবিসির খবরে বলা হয়, ষাটের দশকের শেষ দিকে মার্কিন অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সির (আরপা) একটি অংশের দায়িত্বে ছিলেন রবার্টস। তখন তাকে আরপানেট নামের একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরির কাজে লাগানো হয়।

বিশ্বের মানুষ এখন যে ইন্টারনেট ব্যবহার করছে, তার মূলে রয়েছে রবার্টসের ওই আরপানেট।

দুই রসায়নবিদের ছেলে ড. রবার্টস। ভবিষ্যতের দিকে তাকিয়ে ইলেকট্রনিকস নিয়ে পড়াশোনায় আগ্রহী হন তিনি।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে রবার্টস বলেন, আমি নতুন কিছু চেয়েছি, রসায়নের মতো পুরানো কিছু নয়।

ইন্টারনেট প্রযুক্তির দুইটি ব্যবস্থার জন্য কৃতিত্ব রয়েছে রবার্টসের, মূল নেটওয়ার্কের কাঠামো নকশা এবং নোডগুলোর মধ্যে ডেটা আদান-প্রদান।

আরপানেটে প্রথম চারটি কম্পিউটার যুক্ত হয়েছিল ১৯৬৯ সালে। পরবর্তীতে ইউনিভার্সিটি এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানগুলো এতে যুক্ত হওয়ায় এই নেটওয়ার্ক দ্রুত বাড়তে থাকে।

বাস্তবিক প্রয়োগের দিকেও নজর ছিল রবার্টসের। যোগাযোগ এবং সহায়তা উন্নত করতে প্রথম দিকের আরপানেট ব্যবহারকারীদের উৎসাহ দিয়েছেন তিনি।

এই বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে জন্মগ্রহণ করেছিলেন ১৯৩৭ সালের ২১ ডিসেম্বর।

সূত্র:Daily Inqilab

Daily Jugantor

bangla.bdnews24

shikshabarta

globalnews
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১:০২
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রকাশিত হলো আমার নতুন উপন্যাস “১০ সেকেন্ড”

লিখেছেন সুম১৪৩২, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩২

আমার সদ্য প্রকাশিত উপন্যাস “১০ সেকেন্ড” পড়ার জন্য সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি গল্পটি আপনাদের হৃদয়ে একটি বিশেষ অনুভূতি তৈরি করবে।




বইয়ের ফ্লাপের লেখা

শামসু কখনো নায়ক হতে চায়নি। সে শুধু... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

জীবনের আনন্দের ফুল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৯



প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ... ...বাকিটুকু পড়ুন

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

×