somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

পোস্টে অটো ভিউ বৃদ্ধির হাকিকত............

২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং আমার পোস্টগুলো হাজার হাজার বার পঠিত হচ্ছে। কার এমন হৃদ্যতা আমার প্রতি- বুঝতে পারছি না! কোন্ সে দয়ালু ব্যক্তির নজরে পড়েছে আমার মত অর্বাচীনের লেখা- বুঝার উপায় নেই! আমার পোস্টে পূর্বেও বহু ঝড়-ঝাপ্টা গেছে। সচেতন ব্লগার মাত্রই জানেন, গত কিছু দিন পূর্বেও আমার সকল পোস্ট কমেন্ট মডারেশনের আওতায় নিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, ব্লগ কর্তৃপক্ষের গৃহীত কিছু পদক্ষেপের কারণে এখন পোস্ট দেয়ার সুযোগ পাচ্ছি। সেজন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তারা সময়োপযোগী পদক্ষেপ নিয়ে আমাদের প্রিয় ব্লগটির নামকে অন্তত: নিকৃষ্ট একটি অভিধায় ভূষিত করার দুরভিসন্ধি থেকে মুক্ত রাখতে সোচ্চার হয়েছেন। আমরা তাদের এই উদ্যোগকে অভিনন্দন জানাই।

এই সমস্যা পূর্বেও কমবেশি যদিও ছিল কিন্তু গত কিছু দিন যাবত লক্ষ্য করছি, আমি পোস্ট দিলেই কোনো এক অদৃশ্য কারিগর পেছন থেকে অটো ভিউ/ ক্লিক স্টার্ট করে রেখে দেন হয়তো। অটোমেটিক ভিউ বাড়তে থাকে আমার প্রতিটি পোস্টে। শত শত নয়, হাজার হাজার হয়ে যায় একেকটি পোস্টের ভিউ! আল্লাহ পাক মা'লূম। পোস্টের ভিউ বৃদ্ধির ফলে পোস্ট স্থান করে নেয় আলোচিত পাতায়।

অনেকের চোখেই বিষয়টি দৃষ্টিকটু ঠেকতে পারে। আমার কাছেও বিরক্তিকর। কারণ, কালে-ভদ্রে আমার দু'একটি পোস্ট নির্বাচিত পাতায় যায়। সিস্টেমওয়াইজ কোনো পোস্ট তার নিজ গুনে আলোচিত পাতায় স্থান করে নিলে কারও কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু একজ ব্লগারের প্রায় প্রতিটি পোস্ট আলোচিত পাতায় স্থান দখল করে রাখলে সেটা আপত্তির কারণ হতেই পারে। কারণ, এর ফলে অন্য একজন ব্লগারের একটি মানসম্মত লেখা আলোচিত পাতায় আসার যোগ্য হওয়া সত্বেও হয়তো আসতে পারেনি। এটা কষ্টদায়ক। এই কষ্টটা ফিল করি। আর ফিল করি বলেই এর সমাধান কল্পে প্রিয় ব্লগার এবং সম্মানিত মডারেটরবৃন্দ থেকে মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আশা করছি।

শুভ ব্লগিং........
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৮
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×