somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

আজকে সবাই কাঁদি - একের পর এক ভয়াবহ অগ্নিকান্ডসহ অন্যবিধ বিপর্যয় থেকে জাতি মুক্তি পাক

৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে সবাই কাঁদি

আজকে সবাই কাঁদি এসো ভাই,
আজকে এসো কান্নায় বুক ভাসাই।
ফরিয়াদের দু'হাত তুলে দাড়াই,
মহাত্মনে আজ কান্নাগাঁথা শুধাই।

জল-স্থল-অন্তরীক্ষে কেন বিপর্যয়?
নিজকে প্রশ্ন করো, এমন কেন হয়?
মোদেরই পাপের ফল কি ইহা নয়?
নিরবে ভাবো, উত্তর পাবে নিশ্চয়!

যেই অপরাধ শুধুই একার করা,
রাতের কোলে ঘুমিয়ে যখন ধরা।
যেই অপরাধ কেউ দেখেনি কভূ,
সেসব পাপও অজ্ঞাত নন প্রভূ।

সেসব পাপের ক্ষমার তরে আজ,
রবের সামনে দাঁড়াও ভুলে লাজ।
চক্ষু জলে সিক্ত, অশ্রুর নাজরানা-
'দাও ক্ষমা,' বলো- 'হে প্রিয় রব্বানা'।

অশ্রুসিক্ত হও, কান্নায় ভাসাও বুক,
অশ্রুতে মুক্তি, অশ্রুতে খোঁজো সুখ।
পাপের বোঝা মাথায় নিয়ে দাঁড়াও,
ফরিয়াদের বিনীত দু'হাত বাড়াও।

নিষ্পাপ হবে তুমি, পাপী জেনো যদিও,
ক্ষমা করা প্রভূর খুবই যে বড় প্রিয়।
বান্দাকে তিনি ক্ষমা করে পরে হাসেন,
বান্দাকে তিনি কতই না ভালোবাসেন!

প্রেক্ষাপট: জলে-স্থলে বিপর্যয়ের ঘনঘটা যেন আমাদের আজ আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। একের পর এক অগ্নিকান্ডে পুড়ে ছাই হচ্ছে আমাদের দেশের মানুষ। আমাদেরই ভাই বোনেরা। আমাদের সন্তানেরা। এ কিসের আলামত? চুড়িহাট্টার আগুনে পোড়ার দগদগে ক্ষত না শুকোতেই আবার বনানীর এফআর টাওয়ারের ভয়াবহ অগ্নিকান্ড। ভয়াবহ একেকটি অগ্নিকান্ড পুড়ে ছাই করে দিয়ে যায় বিশালাকার ভবনগুলোর কিছু আসবাবপত্র। তার সাথে সাথে পুড়ে যায় মানবতা। ভবনের ভেতরে আটকে পড়া বিপন্ন মানুষ। চোখের সামনে আমরা মানুষের পুড়ে যাওয়া দেখি আর আর্তনাদ করি। আমাদের ক্ষমতা থাকে না, তাদের উদ্ধারেরও। আহ! আমরা কতই না অসহায়! অসম্ভব লোভী আমরা বিল্ডিং কোড মেনে ভবন নির্মানের প্রয়োজনটুকুতেও বিশ্বাসী নই। অর্থ-বিত্ত আর ক্ষমতার জোরে আমরা যেমন খুশি ভবন নির্মান করি। আইন কানূনের তোয়াক্কা করে সুউচ্চ বিল্ডিংগুলো নির্মান করি না।

এখানে, আমাদের দেশে বিপর্যয় এলে কিছু সময় আমরা হাহাকার করি। নড়েচড়ে উঠি। সজাগ হয়ে ওঠে সকল কর্তৃপক্ষ। কিন্তু কিছু দিন পরে সব আবার ঠিক হয়ে যায়। শত অনিয়মের বেড়াজালে বন্দিজীবনে ফিরে যাই আমরা সবাই আবার। পাপের নগরে পরিনত করি প্রিয় দেশটাকে।

আমরা কিছু মানুষ হয়তো অশ্রুতে মনের শান্তনা খুঁজি। কেঁদে বুক ভাসাই। দেশ এবং দেশের কল্যান কামনা করে যাই। আমাদের এছাড়া আর করারই বা কি থাকতে পারে? সন্দেহ নেই, আমাদের ক্রমবর্ধমান অপরাধেরই শাস্তি আমাদের উপরে একে একে চাপিয়ে দেয়া হচ্ছে। এ অপরাধের পথ থেকে ফিরে আসতে হবে। ফিরে আসার পথই তো মহান প্রতিপালকের সামনে ফরিয়াদের হাত তুলে ক্ষমাপ্রার্থনায় রত হওয়া। সকল পাপের পথ থেকে ফিরে আসা। এ পথেই মুক্তি। এ পথেই শান্তি। এ পথেই নাজাত।

ছবি: অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৪৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×