somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

প্রিয় সামু ব্লগ মুক্ত হবে

০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় সামু ব্লগ মুক্ত হবে

স্বপ্নরা দরজায় কড়া নাড়ে-
অপপ্রচারের খড়গ মারিয়ে প্রিয় সামু ব্লগ মুক্ত হবে
পূর্ণ তেজে আবার দীপ্তি ছড়াবে
সত্যের ক্ষীন আলো-আভা অচিরেই
পেখম মেলে ধরে দ্যুতি ছড়াবে চতুর্দিকে
ইনশাআল্লাহ লক্ষ প্রাণের অমলিন ভালোবাসা
বাঁচিয়ে রাখবে বাংলা ভাষার শ্রেষ্ঠতম এই অনলাইন শিক্ষাঙ্গনকে

বাংলায় কথা বলা অযুত নিযুত পাখির কলকাকলিতে মুখরিত বর্ণিল এই বাগিচা-
সৌরভের ডালি সাজিয়ে যাবে দীর্ঘ-দীঘল দিন
কালের আয়নায় লেখা সামুর নাম-
দেশ নয় কাল নয় কোনো সীমানার গন্ডিতে আবদ্ধ নয়
দীঘালীপাতালী সামুর বাহুগুলো প্রসারিত আজ দেশ থেকে দেশ দেশান্তরে
পূবের, সূর্যোদয়ের দেশ জাপানের সভ্যতা সৌন্দর্য্যের ছোঁয়া আছে সামুর পাতায়
পশ্চিমের, ফারাওয়ের দেশে ডুব দিয়ে সামু তুলে আনে পুরাকালের মিশরের ইতিহাস
পিরামিডের অজানা ইতিহাসে আমরা সমৃদ্ধ হয়ে উঠি সামু পাঠে
আটলান্টিকের ওপাড়ের আমেরিকায়ও সামুর উপস্থিতি শিহরণ জাগায় হিজল বনে
ইউরোপের দেশে দেশে সামুর সন্তানরা জাগ্রত
প্রাচ্য-প্রতীচ্য কোথায় নেই সামু!
সামু মানে, বিশুদ্ধ বাংলা চর্চা বিশ্বময়
সামু মানে, হৃদয়ের অর্গল খুলে বাংলায় কথা বলা
বাংলাকে বুকে নিয়ে জনপদে জনপদে ছুটে চলা
বাংলা ভাষার সীমানাকে মুছে দেয়া সামু আবার জেগে উঠবে
বিশ্বজুড়ে সবখানে সামুর নি:শব্দ পথচলা
বাংলা ভাষা চর্চায় নতুন দিনের স্বপ্ন দ্যাখায়
সামু বেঁচে রবে বিশ্বময়
বহতা নদীর মত
কুলুকুলু শব্দে ছন্দিত ছন্দে অনুভূতির স্পন্দনে যুগ যুগান্তর

নোট:দুই জন! অনন্য ব্লগার! ব্লগের অন্যতম রম্য রচয়িতা! সুলেখক ভুয়া মফিজ ভাই একজন। আরেকজন আখেনাটেন ভাই, আপন আলোয় আলোকিত যিনি! অজানা অনেক ইতিহাস খুড়ে আনেন যিনি। আমাদের জন্য। পিরামিডের দুর্গম গুহা-প্রান্তর থেকে- এ দু'জনকে নিবেদন করছি ক্ষুদ্র এই লেখাটি। দূর প্রবাসে থেকেও দেশকে, দেশের মানুষকে সর্বোপরি বাংলা ভাষাকে বুকে আগলে রাখেন এরা।

ছবি: অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩২
১০টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×