somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

ছিলাম না - আছি - থাকবো না

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

space-background ছবি: অন্তর্জাল

সূরাহ আদদাহর/ আল ইনছান, আয়াত-০১ এর মর্ম অবলম্বনে-

ছিলাম না - আছি - থাকবো না

আমি তো ছিলাম না-
আমার নাম নিশানা ছিল না
অস্তিত্বের চিহ্নমাত্রও ছিল না আমার
আমি জানতাম না- আমি আসবো
পৃথিবীর কর্দমাক্ত এই পথে পথে আমি হাটবো
মাটি-পাথর-ইট-ছনের কুটুরীতে হবে আমার বসত
ক্ষনিকের-
কিছু মুহূর্তের-
কিছু কালের-
খানিক সময়ের-
আমার গর্ভধারীনী প্রিয় মাতারও জানা ছিল না- আমি আসবো
তিনিও আমাকে চিনতেন না
আমার পিতারও অচেনা ছিলাম আমি
কোলে পেয়ে তবেই তারা চিনেছেন আমাকে
চমকে উঠেছেন অদ্ভূত আনন্দে
নেচে উঠেছে তাদেরও নরম মন
অচেনা আমাকে পেয়ে শিহরিত হয়েছেন
উচ্ছ্রাস-আনন্দে তারা তখন
কেঁদে দিয়েছেন হয়তো
চুমু খেয়ে বুকে তুলে নিয়েছেন
'অচেনা মানিক' প্রাপ্তির অনির্বচনীয় সুখের আভা
তখন তাদের চোখেমুখে

আমিও তো পৃথিবীর আলো-বাতাস এই মাঠ-ঘাট
এই কোলাহল-কদর্যতা কিছুই চিনতাম না
এখানের আলো-আঁধারির এই খেলা
আমার জানা ছিল না
উঁচু নিচুর প্রভেদ আমি জানতাম না
কালোয়-ধলোয় বিভেদের কুতসিত রূপ
আমি এখানে এসে দেখেছি

আবার এই আছি-
সামান্য সময়
কিছুকাল মাত্র
খুবই অল্প কিছু মুহূর্ত
সুখ-দু:খ হাসি-কান্নার ছন্দে
বিমলিন একেকটা দিন
দিনের পরে রাতের আগমন
কুয়াশাভেজা প্রভাতের বিমুগ্ধ অবয়ব
শীত-গ্রীষ্মের অমলিন সৌন্দর্য্য
পাহাড়-নদী-ঝর্ণা-গিরি-সাগর-কাননের হাতছানি
গ্রহ-নক্ষত্র সুশোভিত আলোকিত সুনিল আকাশ দেখি
পাখিদের কলতান শুনি
শিশুদের হাসি দেখি
ফুলের পাপড়ি ছুঁই, ছুঁয়ে দেখি
তাকিয়ে দেখি-
সময়গুলো আচমকা ফুরিয়ে যায়
আমার চলে যাবার ডাক আসে
আমি ফিরে যেতে উদ্যত হই
সবকিছু ছেড়েছুঁড়ে
ব্যস্তত্রস্ততায়
মুহূর্তকাল আগপিছ না করেই
আবার আমার অনন্ত গন্তব্যে যাত্রা

আমি কোথায় যাব?
কোন অচেনা পথে যেতে হবে আমাকে?
একাকি আগের মত
সঙ্গীহীন

ছিলাম না - আছি - থাকবো না
এই তো জীবন
এই তো জনম
মানব জনম
আসা যাওয়ার চিরন্তন ধারা
সময়ের মত চিরন্তন অস্থির চলমান
বহতা নদীর মত কুলুকুলু বেগে বয়ে চলা মানবজীবন
আমাদের প্রাণের পথচলা
নিত্য সাতরে চলা-
অনন্তের পথে
অসীমের দিকে-

যিনি পাঠিয়েছেন
যিনি সৃজনের অমীয় সুন্দর ধারায় সাজিয়েছেন বসুন্ধরা
নিরন্তর আমরা ছুটে চলি তাঁর দিকে
তাঁর আহবানে
তাঁর সকাশে
তাঁর সন্নিকটে

এ যেন সৃষ্টির এক ভিন্ন খেলা
এই খেলা যিনি খেলছেন তিনি কে?
কি তার পরিচয়?

তিনি এক ও একক
অদ্বিতীয় লা- শারিক
তাঁর কেউ নেই
পুত্র পরিজন নেই
পিতা কিংবা মাতা নেই
তিনি চির মহিয়ান
চিরঞ্জীব
বিশ্ব জগতের সবকিছুর একক স্রষ্টা
একচ্ছত্র অধিপতি
রাজাধিরাজ
মালিক মহিয়ান
সর্বশক্তিমান-

তাকেই যদি আপন করে নিতে পারতাম!

সংযুক্তি: আল কুরআনের সূরাহ আদদাহর/ আল ইনছান, আয়াত-০১ নং আয়াতে কারিমা অর্থসহ-

هَلْ أَتَى عَلَى الْإِنسَانِ حِينٌ مِّنَ الدَّهْرِ لَمْ يَكُن شَيْئًا مَّذْكُورًا

'মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না।' -সূরাহ আদদাহর/ আল ইনছান, আয়াত-০১

Has there not been over Man a long period of Time, when he was nothing - (not even) mentioned?
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×