somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

পানিফলের ঔষধি ও পুষ্টি গুণ

১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ অন্তর্জাল।

পানিফলের ঔষধি ও পুষ্টি গুণ

ফল যখন পানিফলঃ

দেখতে কালচে বেগুনি রঙের এবং কিছুটা এবড়োথেবড়ো বলে এই ফল আমি আগে কোনো দিন খাইনি। হাত দিয়ে ছুঁয়ে দেখেছি বলেও মনে পড়ে না। অবশ্য গত কিছু দিন পূর্বে প্রথম টেস্ট করতে হয়েছে অনেকটা ঠেকায় পড়ে। কিন্তু খেয়ে বেশ ভালোই লাগলো। পরিবারের ছোটদের আগ্রহের কারণেই মূলতঃ এই ফল খাওয়ার সুযোগ হয় এবং খাওয়ার প্রয়োজনেই এটির বিষয়ে জানারও দরকার হয়। গুগল করে বুঝতে পারলাম যে, দেখতে যেমন-তেমন হলেও পানিফল আসলে বেশ উপকারী একটি দেশী ফল। দেশী ফলফলাদির কদর এমনিতেই কমে যাচ্ছে ক্রমান্বয়ে। অনেক প্রজাতিই দিনকে দিন হারিয়ে যাচ্ছে। পানিফলটাও যাতে অবহেলা আর অযত্নে আমাদের দেশ থেকে হারিয়ে না যায় সে দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। পানিফল মূলতঃ একটি বর্ষজীবী জলজ উদ্ভিদ। দেশে একসময় এই ফলের ব্যাপক কদর ছিল। নানান কারণে যদিও তা এখন অনেকটা হ্রাস পেয়েছে। হয়তো আগের মত এখন আর এটি সহজলভ্য নয় অথবা দেশী বিদেশী নানা প্রজাতির ফলের সমারোহে এটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন অনেকে।





পানিফলের গাছ

যেভাবে খেতে হয় পানিফলঃ

পানিফল কাঁচা এবং সেদ্ধ দুভাবেই খাওয়া যায়। পুরু খোসা ছাড়িয়ে ভেতরের শাঁসটি খেতে হয়। পানিফলের ব্যাপক পুষ্টিগুণ রয়েছে যা শরীরের পুষ্টির ঘাটতি পূরণ, শরীর গঠন, রোগ প্রতিরোধে সহায়তা করে।

পানিফলের পরিচয় এবং উৎপত্তিঃ

পানিফলের বৈজ্ঞানিক নাম Trapa natans। এর ইংরেজি নাম water chestnut। পানিফল স্থানভেদে water caltrop, buffalo nut, devil pod নামেও পরিচিত। পানিফলের আদি নিবাস ইউরোপ, এশিয়া ও আফ্রিকা হলেও এর প্রথম দেখা পাওয়া যায় উত্তর আমেরিকায়। অথচ যুক্তরাষ্ট্রেরই বেশ কিছু জায়গায় পানিফলের গাছকে আগাছা হিসেবে গণ্য করা হয়! জানা যায় যে প্রায় ৩০০০ বছর পূর্বে চীনে পানিফলের চাষ হতো।

পানিফল যেন প্রাকৃতিক সিঙ্গারাঃ

পানিফলের গঠনটা চমৎকার। এটি দেখতে সিঙ্গারার মতো। পানিফলের রয়েছে ব্যাপক পুষ্টিগুণ যা শরীরের পুষ্টির ঘাটতি পূরণ, শরীর গঠন, রোগ প্রতিরোধে সহায়তা করে।

পানিফলের পুষ্টি গুণঃ

পানিফলের প্রতি ১০০ গ্রাম খাদ্যযোগ্য অংশে রয়েছে-

খাদ্যশক্তি- ৬৫ কিলোক্যালরি
জলীয় অংশ- ৮৪.৯ গ্রাম
খনিজ পদার্থ- ০.৯ গ্রাম
খাদ্যআঁশ- ১.৬ গ্রাম
আমিষ- ২.৫ গ্রাম
চর্বি- ০.৯ গ্রাম
শর্করা- ১১.৭ গ্রাম
ক্যালসিয়াম- ১০ মিলিগ্রাম
আয়রন- ০.৮ মিলিগ্রাম
ভিটামিন বি১- ০.১৮ মিলিগ্রাম
ভিটামিন বি২- ০.০৫ মিলিগ্রাম
ভিটামিন সি- ১৫ মিলিগ্রাম

পানিফলের ঔষধি যত গুণাগুণঃ

পানিফলের শুধু খাদ্যগুণ নয়, রয়েছে ঔষধি গুণও! যেমন -

পেটের রোগ থেকে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ। এমনকি এতে রয়েছে ক্যানসার প্রতিরোধক গুণও।

শরীর ঠাণ্ডা করতে পানিফলের জুড়ি নেই। শরীর থেকে টক্সিন দূর করতে দারুণ কাজ দেয় এই পানিফল। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর পানিফলে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ভাইরাল গুণ রয়েছে। এমনকি অ্যান্টিক্যানসার হিসেবেও কাজ করে পানিফল। বমিভাব, হজমের সমস্যা দূর করতে পানিফলের জুড়ি নেই। অনিদ্রা, দুর্বলতা দূর করতে কাজে দেয় এই ফল। পানিফল ঠাণ্ডালাগা, সর্দিতেও স্বস্তি দিতে পারে। ব্রঙ্কাইটিস, অ্যানিমিয়া কমাতে পারে এই ফল।

পটাশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে ভাল কাজ করে পানিফল। ত্বক উজ্জ্বল আর সতেজ রাখতেও পানিফল অনবদ্য। পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন B, ভিটামিন E ভরপুর পানিফল চুল ভালো রাখে।

দারুণ কার্যকরী পানিফলের শাঁস শুকিয়ে রুটি বানিয়ে খেলে অ্যালার্জি ও হাত-পা ফোলা রোগ কমে যায়। বিছা বা পোকা কামড় দিলে আহত স্থানে পানিফল পিষে লাগালে ব্যথা দ্রুত সেরে যায়।

দেশী সুন্দর এই ফলটির স্বাদ সময় সুযোগমত একবার হলেও চেখে দেখতে অনুরোধ থাকলো। ধন্যবাদ সকলকে।

তথ্য গ্রহণের জন্য কৃতজ্ঞতা- ভেষজ ও স্বাস্থ্য ফেবু পেজ এবং Click This Link
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×