somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

স্বাগত পবিত্র মাহে রমজানুল মুবারাক

০৩ রা মার্চ, ২০২১ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ অন্তর্জাল।

স্বাগত পবিত্র মাহে রমজানুল মুবারাক

বছর ঘুরে আসলো আবার,
মোদের মাঝে রোজারই চাঁন,
আল্লাহ বলেন, এই মাসেই,
বান্দাদের দিয়েছি কুরআন।।

হ্যাঁ, বছর ঘুরে আবারও আমাদের দরোজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের অমিয় পয়গাম বিশ্ববাসীর দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার জন্য আবারও রমজান আমাদের সন্নিকটে। আর মাত্র মাসখানিকের সামান্য বেশি সময়। চলতি বছর ১৪৪২ হিজরির পবিত্র রমজান মাসের প্রথম তারিখ কবে হতে পারে এ বিষয়ে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গণনার মাধ্যমে জানা গেছে, আমাদের বাংলাদেশ, পার্শ্ববর্তী ভারত এবং পাকিস্তানসহ কিছু দেশে ১৪ এপ্রিল রমজান শুরু হতে পারে।

ইতোমধ্যে রমজানের তারিখ ঘোষণা করেছে বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে আগামী ১৩ এপ্রিল প্রথম রোজা পালন করা হবে বলে জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার মোহাম্মাদিয়া অর্গানাইজেশনের প্রধান কার্যালয় এই তথ্য জানিয়েছে। একই দিন আরব বিশ্বেও রোজা শুরু হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ঘোষণা অনুযায়ী আমাদের দেশে ১৪৪২ হিজরি সালের পবিত্র রমজান মাস ২০২১ সালের ১৪ এপ্রিল, মঙ্গলবার শুরু হতে যাচ্ছে।

এই গণনা অনুসারে, ১৪৪২ হিজরির শাওয়াল মাস শুরু হচ্ছে ১৪ মে, বৃহস্পতিবার। অর্থাৎ, এই দিনে পালিত হবে ঈদুল ফিতর। এ ছাড়া তাদের গণনা অনুযায়ী কোরবানির ঈদ পালিত হতে পারে ২০ কিংবা ২১ জুলাই, অর্থাৎ ১০ জিলহজ ১৪৪২ হিজরি।

রমজান মুমিনের আনন্দের কারণ এবং পাপাচারিদের কষ্টেরঃ

মুমিন মুসলমানের দৈনন্দিন জীবনের প্রতিটি উত্তম কাজই ইবাদত। আর ইবাদতের শ্রেষ্ঠ মাস বা বসন্তকাল হলো রমজান মাস। রমজান এলে মুমিন হৃদয়ে আনন্দ দোলা দেয়। তারা এই মাসকে ইবাদাতের মওসুম মনে করেন। পাপ তাপ সকল কিছুর মার্জনা করিয়ে নেয়ার মোক্ষম সময় হিসেবে এই পবিত্র মাসকে বেছে নেন। হাদিসে এই মাসকে ক্ষমার মাস বলা হয়েছে।

পক্ষান্তরে পার্থিব মোহে ডুবন্ত পাপাচারে লিপ্তগণ রমজানের আনন্দ থেকে বঞ্চিত থাকে। তাদের জন্য রমজান কষ্টের কারণ হয়ে আসে। এরা রমজানে ইচ্ছেমত পথে ঘাটে যত্র তত্র খেতে এবং পান করতে পারেন না। এ কারণে তারা ক্ষুব্ধ হন। বিষোদগার করেন। রমজানের প্রতি বিদ্রুপ প্রকাশক মন্তব্য করে। শেষমেষ না পেরে নিজেকে 'অসুস্থ' বলে রোজা রাখার হাত থেকে বাঁচতেও চেষ্টায় ত্রুটি করেন না।

বস্তুতঃ আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করার কারণ উল্লেখ করে বলেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে; যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল; যাতে তোমরা তাকওয়া (আত্মশুদ্ধি) অর্জনে করতে পার। -সুরা বাকারা : আয়াত ১৮৩

প্রিয় একটি দোআঃ

রমজানের আগমনের পূর্বের দু'টি মাস হচ্ছে রজব এবং শা'বান। রজবের চাঁদ দেখার পর থেকে রমজানের আগমন পর্যন্ত রাসূলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিচের দোআটি বেশি বেশি পড়তেন-

[اللّھُمَّ بَارِكْ لَنَا فِيْ رجَبَ و شَعْبَانَ و بَلِّغْنَا رَمَضَانْ]

উচ্চারণঃ আল্লা-হুম্মা বা-রিক লানা ফি- রজাবা ওয়া শা`বান, ওয়া বাল্লিগনা- রমাদা-ন।

অর্থঃ হে আল্লাহ আপনি আমাদেরকে রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন, অর্থাৎ, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত প্রলম্বিত করুন।

আল্লাহ্ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নত অনুসরণ করে চমৎকার এই দোয়াটি বেশি বেশি করে পড়ার তাওফিক দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন। আমীন।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২১ সকাল ১১:৩০
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

×