somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

জেনে নিন, এন্ড্রয়েড ফোনে স্থায়ীভাবে পর্নসাইট বন্ধ করার উপায়

১২ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ অন্তর্জাল।

জেনে নিন, এন্ড্রয়েড ফোনে স্থায়ীভাবে পর্নসাইট বন্ধ করার উপায়

সময় পাল্টে গেছে এখন। মোবাইল ফোনের যুগ এখন। মোবাইল ফোন ছাড়া চলাই একরকম দায়। প্রায় প্রতিটি ঘরে, এমনকি, বাচ্চাদের হাতে পর্যন্ত ঘুরে বেড়ায় মোবাইল ফোন। গেম, কার্টুন, ইউটিউব, শিক্ষামূলক নানা উপকরণ রপ্ত করা ইত্যাদি অজুহাতে মোবাইল ফোন এখন অপ্রাপ্তবয়স্কদের হাতেও জায়গা করে নিয়েছে। ছোটদের আবদার রক্ষা করতে গিয়ে প্রায়শ তাদের হাতে মোবাইল ফোন তুলে দিতে হয়। কিন্তু দিয়েও তো নিশ্চিন্ত হওয়া যায় না; কারণ, একটু এদিক সেদিক ক্লিক করতেই ছোটদের অজান্তেই ওপেন হয়ে যাচ্ছে নানান অ্যাডাল্ট সাইট; যা যুগপত খুবই বিব্রতকর এবং বাচ্চাদের মানসিক বিকাশের জন্যও অসম্ভব রকমের ভয়ংকর। এসবের ফলে শিশু মনে তৈরি হতে পারে, নানান ধরণের অনাকাঙ্খিত অবস্থা। এমনকি এসবের দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া শিশু কিশোরদের স্বাভাবিক বেড়ে ওঠার পথে, তাদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

সঙ্গত কারণে ভয়ঙ্কর এবং বিব্রতকর এই পরিস্থিতি থেকে বাঁচতে চান অনেকেই। এর জন্য বিবিধ পথ ও পন্থা হয়তো থেকে থাকবে। তবে, অতি সহজ এবং সাধারণ একটি সেটিংস এর মাধ্যমে এটি করা সম্ভব। এই সেটিংসটি সচল থাকলে আপনার মোবাইল ফোন দিয়ে কখনোই আজেবাজে সাইট চালু হবে না। অথবা, বলতে পারেন, আপনার ফোন থেকে ঐসব আপত্তিকর সাইটে ঢোকাই যাবে না। এই সেটিংসটি চালু করার মাধ্যমে অটোমেটিক অ্যাডাল্ট সাইট ব্লক হয়ে যাবে। সার্চ করলেও বাজে সাইট খুঁজে পাবেন না। তাই পরামর্শ হচ্ছে, আপনার ঘরের মোবাইলটিতে ছোট্ট এই সেটিংসটি অন করে রাখুন। কিছুটা হলেও নিশ্চিন্তে থাকা যাবে। নিজে করুন। শুধু নিজেই নয়। জানিয়ে দিন অন্যদেরও। আমরা চাই সুস্থ সুন্দর শিশু, ব্যক্তি, পরিবার, সমাজ ও পৃথিবী। আমরা চাই, আগামী প্রজন্ম বড় হোক, সুস্থ মস্তিষ্কে। বেড়ে উঠুক আদর্শ মানুষ হিসেবে।

যেভাবে করবেন সেটিংসটিঃ

চলুন, এবার জেনে নেই, কীভাবে ফোনের সেটিংস থেকে সকল প্রকার পর্নসাইট স্থায়ীভাবে বন্ধ করে দেবেন। মজার ব্যাপার হচ্ছে, এটি করলে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করেও কোনো পর্নসাইট খুঁজে পাওয়া যাবে না।

শুরুতে আপনাকে ফোনের সেটিংসের wireless connections অপশনে যেতে হবে। সেখানে যাওয়ার পর, Private DNS অপশনটিতে যেতে হবে। তবে বলে রাখা ভালো যে, কিছু কিছু ফোনে Private DNS অপশনটি অন্য জায়গায়ও থাকতে পারে। পর্নসাইট বন্ধ করার জন্য এই Private DNS অপশনটিই প্রয়োজন। তাই, আপনার ফোনের সেটিংস থেকে Private DNS অপশনটি খুঁজে বের করুন। এরপর, Private DNS অপশনটিতে ক্লিক করার পর তিনটি অপশন পাবেন। এর মধ্যে একটি অপশনে ক্লিক করলে এডিট করা যায়। যেটিতে এডিট করা যায়, সেটিতে adult-filter-dns.cleanbrowsing.org লিখে সেভ করে দিন।

ব্যস, এতটুকু করলেই কেল্লা ফতে! সমস্ত পর্নসাইট উধাও! আপনার ফোন থেকে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এগুলো! কোনো রকম পর্নসাইট আর আপনার ফোন থেকে খুঁজে পাওয়া যাবে না! সার্চ করেও না!

এখানে একটি বিষয় বলে দেয়া প্রয়োজন মনে করছি, সব ফোনে এডিট অপশন একই নামে কিংবা একই স্থানে থাকে না। কোনো কোনো ফোনে Private DNS থাকে, আবার কোনোটাতে Designated Private DNS নামে থাকে। আবার কিছু কিছু ফোনে এটি Private DNS provider hostname অথবা, এই জাতীয় কাছাকাছি অন্য নামেও থাকতে পারে। তবে, সেটিংসটি প্রতিটি ফোনেই রয়েছে। আপনি একটু সতর্কতার সাথে খুঁজলেই পেয়ে যাবেন, আশা করি।

সকলের কল্যান হোক। শুভকামনা সবার জন্য।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×