somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

ইংরেজি ভাষার The শব্দটির দুই ধরণের উচ্চারণ নিয়ে কিছু কথা

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি: https://www.grammar-monster.com থেকে সংগৃহীত।

ইংরেজি ভাষার The শব্দটির দুই ধরণের উচ্চারণ নিয়ে কিছু কথা

ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ The শব্দটির উচ্চারণ দু''ভাবে হয়ে থাকে। কখনও The এর উচ্চারণ হয় 'দি'। আবার কোনও কোনও সময় এই The শব্দটির উচ্চারণ হয়ে থাকে The 'দ্যা'। জানার বিষয় হচ্ছে, আমরা কখন শব্দটির দু'টি উচ্চারণের কোন উচ্চারণটি করবো।

আমরা জানি যে, ইংরেজি 'The' শব্দটি মূলতঃ একটি Article। ব্যক্তি, বস্তু, শ্রেণি বা জাতি ইত্যাদির পুর্বে 'The' ব্যবহৃত হয়। সাধারণতঃ noun বা নামবাচক শব্দের পূর্বেই 'The' ব্যবহৃত হয়। তবে, মাঝে মাঝে Adjective এর পূর্বেও 'The' এর ব্যবহার রয়েছে।

চলুন এবার মূল প্রসঙ্গে যাই। যখন কোন word বা শব্দ বা noun অথবা (adjective বিশেষতঃ জাতি বুঝাতে) Vowel (a, e, I, o, u) দ্বারা শুরু হয় তখন সেটির পূর্বে The ব্যবহৃত হলে এই ক্ষেত্রে The এর উচ্চারণ লম্বা করে টেনে 'দি' করতে হয়। ইংরেজিতে বললে যা 'thee' এর মত শোনায়। যেমন:

The ('thee'/ দি) ant,
The ('thee'/ দি) apple
The ('thee'/ দি) egg ইত্যাদি।

পক্ষান্তরে যখন noun ও জাতি বুঝাতে adjective word টি Consonant দিয়ে শুরু হয় এবং শব্দের শুরুর উচ্চারণটি Consonant sound হয় তখন সেটির পূর্বে The ব্যবহৃত হলে তার উচ্চারণ 'দ্যা' বা 'দ্য' হবে। ইংরেজিতে যেটি 'thuh' এর মত উচ্চারিত হয়ে থাকে। যেমন:

The ('thuh'/ দ্য) mango,
The 'thuh'/ (দ্য) boy,
The ('thuh'/ দ্য) poor ইত্যাদি।

উল্লেখ্য, Consonant হচ্ছে, ইংরেজি ২৬ টি letter এর ০৫ টি Vowel ব্যতিত বাকি ২১ টি letter। তবে The এর উচ্চারণ আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন: কোনও কোনও সময় word বা শব্দ Consonant দিয়ে শুরু হলেও যদি এর উচ্চারণ Vowel দিয়ে শুরু হয় এবং শব্দের শুরুতে Vowel sound হয় তাহলে 'The' এর উচ্চারণ 'দি' হবে। যেমন:

• The ('thee'/ দি) hour.
• The ('thee'/ দি) MLA.
• The ('thee'/ দি) MA.

আবার, শব্দের শুরুতে Vowel থাকা সত্ত্বেও তার উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মত হয়, তাহলে 'The' এর উচ্চারণ 'দ্যা' বা 'দ্য' হবে। যেমন:

• The ('thuh'/ দ্যা) union.
• The ('thuh'/ দ্যা) European.
• The ('thuh'/ দ্যা) university.

আবার, যখন কাউকে বা কিছুকে জোর দিয়ে নির্দিষ্ট করে বুঝানো হয় তখন The ব্যবহৃত হলে এর উচ্চারণ সর্বদাই 'দি' হবে, সেখানে Vowel বা Consonant দিয়ে শব্দ শুরু হলেও। এটাকে Emphatic the বলে। যেমন:

• I spoke to the ('thee'/ দি) queen.
• I saw the ('thee'/ দি) spider today.
• He is the ('thee'/ দি) Ravindranath Tagore.

তবে সর্বাবস্থায় উপরোল্লিখিত ব্যতিক্রমগুলো বাদে দিলে The এর ব্যবহার মনে রাখার সুবিধার্থে বেশ মজার একটি নিয়ম মনে রাখা যায়। এতে The এর ব্যবহার সহজ হতে পারে। এক্ষেত্রে আমরা দাদির CV কথাটি মনে রাখতে পারি।

"দাদির CV" কথাটির মানে হচ্ছে, দা (The) হবে Consonant এর পূর্বে, আর দি (The) হবে Vowel এর পূর্বে।

অর্থাৎ,

দা ('thuh'/ The) + Consonant, Example: The ('thuh'/ দা) book, The ('thuh'/ দা) world.
দি ('thee'/ The) + Vowel, Example: The ('thee'/ দি) earth, The ('thee'/ দি) end.

অনলাইনে এই বিষয়ক অনেক আর্টিকেল পাওয়া যায়। ইংলিশ ক্লাব ডট কম এর এই পেইজটিও ইচ্ছে করলে দেখে নিতে পারেন-

How to Pronounce the

শুভকামনাসহ ধন্যবাদ সকলকে।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×