somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

অপরকে কাঁদালে কাঁদতে হয় নিজেকেও....

০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি: অন্তর্জাল।

অপরকে কাঁদালে কাঁদতে হয় নিজেকেও....

ভীমরুলের চাকে ঢিল ছুঁড়ে মারলে ভীমরুলের শরীরে আঘাত লাগে, কিছু ভীমরুল আহত বা নিহত হয়, ক্ষতিগ্রস্ত হয় ভীমরুলের সুদর্শন বসতবাড়ি বাসাটিও, অজ্ঞানতাপ্রসূত এমন অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করলে হাজারো ভীমরুলের দৌঁড়ানি খাওয়ার বিষয়টি যেমন নির্ঘাত সত্যি হয়ে ওঠে; ধর্মের পেছনে লাগতে গিয়ে ধর্মীয় বিষয়াদিতে আবোল তাবোল বকাবকির ফলেও হাজারো, লাখো কিংবা কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে লালিত বিশ্বাসের ঘরে আঘাত করা হয়, বিশ্বাসের অনুভূতিকে আহত করা হয়, এর ফলে বিশ্বাসীর বুকের গহীনে জমে ওঠা তীব্র কষ্টগুলো কান্না হয়ে ঝড়ে পড়ে, অন্তরে তার ব্যথার ঢেউ ওঠে, অবশেষে একসময় সেই ব্যথা আর কষ্টরা সুতীক্ষ্ণ তীর হয়ে এসে উল্টো বর্ষনকারীকেই আঘাত করতে থাকবে, এটাও আরেকটি অবধারিত বাস্তবতা। সুতরাং, ভীমরুলের চাক লক্ষ্য করে ঢিলটা ছুঁড়ে মারার আগেই একটু হলেও যেমন ভেবে নেয়া প্রয়োজন যে, তাল সামলাতে পারা যাবে কি না! ঠিক তেমনি ধর্ম, ধার্মিক, আল্লাহ, রাসূল, কুরআন, হাদিস, মসজিদ, মাদরাসা, জান্নাত, জাহান্নাম, আখেরাত, পরকাল, পুনর্জীবন, হাশর, হিসাব নিকাশসহ ধর্মীয় বিষয়াদি নিয়ে হাসি তামাশা ও যাচ্ছেতাই মশকরা করার আগেও একটু হলেও চিন্তা করে নেয়া বুদ্ধিমানেরই পরিচায়ক। তাই নয় কি?

ঢিল ছুঁড়ে দেয়ার পরে ভীমরুলকে মামা খালু বলে হাত কচলালে লাভ নেই। তারা ঝাঁকে ঝাঁকে এসে দফা রফা করতে খুব বেশি সময় নিবে বলে মনে হয় না। আরে, হাত কচলানোর কথা বলি! হাত কচলানোর সময় কোথায়? এদের তো আমি দেখেছি, পানিতে ডুব দিয়েও আক্রমনকারী এদের হাত থেকে রক্ষা পায়নি! এরাও পুকুরের পানির উপড়ে উড়ে উড়ে, প্রয়োজনে পানিতে ডুব দিয়ে আক্রমনকারীকে শায়েস্তা করতে ছাড়ে না! এমনকি জীবন বিসর্জন দিয়ে হলেও এরা আক্রমনকারীকে প্রতিহত করতে পিছপা হয় না! ভীমরুল আসলেই কাজের এক পতঙ্গ!

আমাদের কিছু কিছু বন্ধু ধর্মীয় বিষয়াদিতে যাচ্ছেতাই বকে যাওয়াকে ডালভাতের মত সস্তা ভেবে বারবার ভুল করেন। বারবার একই ভুল করেও ছাড় পাওয়ার কারণে বিষয়টিকে তারা তেমন গায়েও নিতে চানা না। রীতিমত ধর্মীয় বিষয়াদিতে উস্কানি দিয়ে যাওয়াই যেন তাদের কাজ। কিন্তু সীমালঙ্ঘনের কারণে যখনই তারা নীতিমালার আওতায় পড়ে যান, তখনই শুরু হয় তাদের বহুরুপী প্যাচাল! এইটা না সেইটা, এমন না তেমন! কত কি!

বলি, বাবারে! ভাইরে! বোনরে! ভীমরুলের চাকে ঢিল ছুঁড়ে মারার আগে কেন সামান্য হলেও ভেবে নেন না! ধর্মীয় বিষয়াদিকে টার্গেট করে বিদ্বেষ ছড়ানোর আগে কেন একটু হলেও চিন্তা করে নেন না! ধর্ম তো পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম থেকে চলে এসেছে এবং চলবে পৃথিবী ধ্বংসের পূর্ব পর্যন্ত। ধর্ম তো এমন ঠুনকো কোন বিষয় নয় যে, আপনার সামান্য খোচায় হারিয়ে যাবে। প্রিয় বন্ধু, আমাদের মনে রাখা ভালো যে, খড়কুটোর বাধ যেমন নদ-নদী আর সাগর-মোহনার প্রবাহকে ফেরাতে পারে না, বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার দেয়া জীবন বিধান ইসলাম ধর্মও কারও বাধায় প্রতিহত হওয়ার নয়।

বি: দ্র: এই পোস্টে আমি কারও নামোল্লেখ ইচ্ছে করেই করিনি। করতে চাচ্ছি না মন্তব্যেও। কাউকে লজ্জা দেয়া বা লজ্জিত করা আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য নয় কষ্ট দেয়াও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা সকলকে কল্যান দান করুন।

শুভকামনা সকলের জন্য।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৯
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×