somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

২৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ইক্বরার আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২১

১৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি: অন্তর্জাল।

২৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ইক্বরার আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২১

আলহামদুলিল্লাহ, এ বছর ঢাকায় আন্তর্জাতিক কিরাত সম্মেলন হবে। দেশী বিদেশী বরেণ্য কারীগণের সুমধুর কন্ঠে উচ্চারিত হবে মহান প্রতিপালকের সুমহান বানী। আর ইথারে ধ্বনিত হওয়া কুরআনুল কারিমের সেই তিলাওয়াত শ্রবন করে হৃদয়ে প্রশান্তির পরশ লাভ করতে সক্ষম হবেন কুরআন প্রেমী বিশ্ববাসী অগনন মানুষ। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’র আয়োজনে ও পিএইচপি ফ্যামিলি’র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২১ তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২১’। আগামী ২৪ ডিসেম্বর (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আন্তর্জাতিক এই ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল ৯টা থেকে সম্মেলন শুরু হয়ে আসর পর্যন্ত তিলাওয়াত করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) -এর সদস্য বাংলাদেশের শীর্ষস্থানীয় কারীগণ এবং মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের দেশি এবং বিদেশি ছাত্ররা। আসরের পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব আরম্ভ হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

এবারের সম্মেলনে অংশগ্রহন করবেন- মিসরের বিশ্ববিখ্যাত কারী শাইখ ত্বহা আন-নো’মানী, ইরানের বিখ্যাত কারী হামেদ আলীযাদেহ, আফগানিস্তানের প্রখ্যাত কারী আলী রেযা রেযায়ী এবং ফিলিপাইনের প্রখ্যাত কারী নাযীর আসগরসহ প্রমুখ ।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন- পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, সূফী মুহাম্মাদ মিজানুর রহমান। এছাড়াও আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ।

১৯৬৬ সাল থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী এই সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন উপমহাদেশে মিসরের শাইখ মুস্তফা ইসমাইল, শাইখ মাহমুদ খলিল আল হুসরী, শাইখ আব্দুল বাসিত, বাংলাদেশের ক্বারী মুহাম্মাদ ইউসুফ, পাকিস্তানের ক্বারী যাহের কাসেমী প্রমুখ বিশ্ববিখ্যাত কারীদের হাত ধরে শুরু হয়েছিল।

১৯৯০ সালে বাংলাদেশের সাবেক প্রধান কারী মাওলানা কারী মুহাম্মাদ ইউসুফ রহ. ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’ প্রতিষ্ঠা করেন। তিনি স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক।

‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’ গত ৩০ বছরে মোট ২০ বার আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করেছে।

কুরআনুল কারিমের তিলাওয়াতের এই ধারাবাহিকতা অব্যাহতভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। হৃদয় নিংড়ানো অভিনন্দন ধারাবাহিক এই অনুষ্ঠানের আয়োজক, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের। আল্লাহ তাআ'লা আমাদের সকলের নাজাতের অসিলা হিসেবে এই উদ্যোগকে কবুল করুন।

আওয়ার ইসলাম ২৪ ডটকম অবলম্বনে।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×