somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

মন পড়ে আছে আজও প্রিয় সেই শহরে

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি: অন্তর্জাল।

মন পড়ে আছে আজও প্রিয় সেই শহরে

প্রিয়তম রাসূলের শহর মদিনা ত্বয়্যিবাহ ছেড়ে
চলে এসেছি সেই কবে, ২০১৭ সালে,
দূর প্রাচ্যের সুজলা সুফলা সবুজের ছায়াঘেরা চির চেনা বাংলার এই গাঁয়ে,
কিন্তু মন পড়ে আছে আজও প্রিয় সেই শহরে,
প্রিয়তমের কাছে,
প্রিয় নবীজীর কাছে,
শাফিয়ে উমাম, রহমতে আলমের কাছে,
বিমুগ্ধ নয়নাভিরাম উহুদ পাহাড়ের পাদদেশে প্রশান্তিময় মদিনা নগরীতে,
যেখানে রয়েছেন দ্বীনের নবীজি,
আমার প্রাণের নবীজী,
উম্মতের দরদী কান্ডারি, দয়ার নবীজী,
শত অত্যাচার সয়েও যিনি প্রতিশোধ নেননি কোনো দিন,
দন্ত মোবারক শহীদ হওয়ার পরে,
নূরাণী আভায় পূর্ণ সুন্দরতম মস্তকে লৌহ কড়া বিদ্ধ হওয়ার পরেও
এই উহুদেরই প্রান্তে,
শত্রুর অতর্কিত আক্রমনে আহত বিধ্বস্ত অবয়বে
শত্রুদের প্রতি অভিশাপ প্রদানের আবেদনের প্রত্যুত্তরে,
যিনি সামান্য বদদোআ বা অভিশাপ পর্যন্ত দিতে অস্বীকার করেছেন,
নির্দ্বিধায় বলে দিয়েছেন, 'বুয়িসতু রহমাহ',
আমি প্রেরিতই হয়েছি করুণা হিসেবে,
হ্যাঁ, সে কারণেই তিনি রহমাতুল্লিল আলামীন,
গোটা জগতবাসীর জন্য দয়া, রহমত আর করুণারই তিনি মূর্ত প্রতীক,

তিনি শুয়ে আছেন,
মসজিদে নববীর আলোকিত মিনারের পাশে,
আয়িশাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে
রিয়াজুল জান্নার স্নিগ্ধ শান্তির মোহনীয় দ্যুতিময় পরশে,

তাঁকে ছেড়ে চলে এসেছি সেই কবে,
কিন্তু মন পড়ে আছে আজও আলোকিত মদিনার স্মৃতিময় পথে পথে,
আজও মন পড়ে আছে মদিনার পানে,
তাঁর পদপ্রান্তে ছুটে যাওয়ার জন্য উম্মুখ হয়ে আছে
আকুল ব্যাকুল, অধীর, অন্তঃপ্রাণ হৃদয়,

প্রতীক্ষার প্রহর কাটে না,
আবার কখন ছুটে যাব প্রিয়তমের শহর মদিনাতু ত্বয়্যিবায়,
অদেখা বন্ধন তাড়া দেয়,
অন্তর ত্বরা সয় না, বিরহ কাতরতা বেড়ে চলে,
রাতের নিস্তব্ধতা ভেঙ্গে কান্নার রোল ওঠে ব্যথাতুর হৃদয়ে,
স্বপ্নরা জেগে ওঠে বারেবারে,
সকল বাধা বিঘ্ন ছিন্ন করে
এই বুঝি আমি আবার হাজির হয়েছি প্রিয়তমের শহরে,
এই বুঝি আমি সালাম আরজ করে নিজেকে সপে দিয়েছি
প্রিয়তমের সান্নিধ্যে, সন্নিধানে, একান্ত সংস্পর্শে, নিবিড় ছোঁয়ায়,
এই বুঝি রওজা মুবারকের পাশে উপবিষ্ট আমি
আর আমার বিনীত বিগলিত কন্ঠে অস্ফুট ধ্বনি শব্দ করে ওঠে হঠাৎ-
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ!
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ!
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবীন!
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রহমাতাল্লিল আলামীন!
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×