somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

অবাক করা সৌন্দর্য্যে ভরা জর্জিয়ার পেটিজন গুহা Pettyjohn Cave of Georgia

২০ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পেটিজন গুহার অভ্যান্তরভাগ

অবাক করা সৌন্দর্য্যে ভরা জর্জিয়ার পেটিজন গুহা Pettyjohn Cave of Georgia

গুহার কথা উঠলেই গা শিউরে ওঠা একটা দৃশ্য অকপটে চোখের সামনে ভেসে ওঠে। পৃথিবীতে রয়েছে নানা ধরণের বিচিত্র গুহা। তবে গুহা বরাবরই আমার কাছে অনুসন্ধান ও অনুসন্ধিৎসার প্রিয় একটি বিষয়। পবিত্র হজের সফরে জাবালে নূরে আরোহন করার পরে গারে হেরায় প্রবেশের অনুভূতি ছিল অসাধারণ। সোজাভাবে একজন মানুষের যাওয়ার সুযোগ নেই, পাথুরে সেই পথ কোথাও কোথাও এতটাই সংকীর্ণ। আমি যখন সেই স্থানটি কাত হয়ে কোনরকমে অতি কষ্টে অতিক্রম করছিলাম তখন বারবার মনে পড়ছিল প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র স্মৃতি। তিনিও তো এই অতি সংকীর্ণ পথেই যাতায়াত করতেন। আসা যাওয়া করতেন ধ্যানমগ্ন হওয়ার স্থানটিতে।

লালবাগের কেল্লায় গিয়ে শুনেছিলাম যে, সেখানকার গুহার না কি দুইটি মুখ ছিল। একটি বুড়িগঙ্গা নদীর তলদেশ দিয়ে জিঞ্জিরার ঐ পাড়ে গিয়ে মিশেছিল এবং অপরটি না কি টঙ্গীর দিকে কোথায় এসে মিশেছিল। জানি না, এসব কথার সত্যতা কতটুকু।

আমাদের দেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় অবস্থিত আলুটিলার সুড়ঙ্গ বা রহস্যময় সুড়ঙ্গ এবং আলীর গুহাও দর্শনীয় স্থান হিসেবে আমাদের দেশে বিখ্যাত। সময় সুযোগ পেলে এসব স্থানে যাওয়ার ইচ্ছে রয়েছে। আল্লাহ তাআ'লা তাওফিক দিবেন আশা করি। আজ চলুন, আমেরিকার পেটিজন গুহা নিয়ে সামান্য কথা জেনে নিই-

Pettyjohn Cave যাকে Wilsons Cave, Pettyjohn's Cave, Petty John's Cave, এবং অন্যান্য অনুরূপ আরও নানান নামে পরিচিত করা হয়ে থাকে, এটি উত্তর-পশ্চিম জর্জিয়ার অ্যাপালাচিয়ান মালভূমিতে পিজিয়ন পর্বতমালার পূর্ব দিকে জর্জিয়ার ওয়াকার কাউন্টিতে অবস্থিত একটি কার্স্ট শ্রেণির গুহা। এটির সমীক্ষাকৃত দৈর্ঘ্য ৩১,৪৯০ ফুট এবং এটি ২৩৫ ফুট গভীরতায় পৌঁছেছে। রকি লেনের পাশে নুড়ি পাথুরে একটি পথ দিয়ে গুহাটিতে প্রবেশ করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত ২৪২ টি গুহার মধ্যে এটি ১১৯ তম দীর্ঘতম গুহা যা জর্জিয়া স্পিলিওলজিক্যাল সার্ভে দ্বারা ঘোষণা করা হয়েছে।

বিঃ জ্ঞাতব্য, বিশেষ্য হিসাবে cave (গুহা) এবং karst (কার্স্ট) এর মধ্যে পার্থক্য হল যে গুহা হল একটি বৃহৎ, প্রাকৃতিকভাবে সৃষ্ট গহ্বর যা ভূগর্ভস্থ বা একটি পাহাড় বা পাহাড়ের মুখে তৈরি হয়; পক্ষান্তরে অন্যদিকে কার্স্ট হল (ভূতত্ত্ব) বা ভূমির এমন এক ধরণের গঠন, সাধারণত যা অনেকগুলো গুহার পারস্পারিক সংযোগের মধ্য দিয়ে ভূগর্ভস্থ নিষ্কাশনের মাধ্যমে চুনাপাথর দ্রবীভূত করার দ্বারা গঠিত হয়।

তথ্যসূত্র ও কৃতজ্ঞতা: https://en.wikipedia.org/wiki/Pettyjohn_Cave,

https://wikidiff.com/cave/karst#:~:text=As nouns the difference between,of limestone by underground drainage.

High Anxiety Inside Petty Johns Cave
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:২০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×