somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

চোখের জলে ভিজতে ভিজতেই

০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চোখের জলে ভিজতে ভিজতেই

ছবি কৃতজ্ঞতাঃ অন্তর্জাল।

সাম্প্রতিক অনিশ্চয়তায় ঘেরা দিনগুলো কেটেছে ঘোরতর উদ্বিগ্নতায়। দিন এবং রাত দু'টোই যেন ছিল আমার কাছে সমান। রাত বাড়তো। টেনশনও বাড়তে থাকতো একইসাথে সমানতালে। দুশ্চিন্তা একটাই, কার মায়ের বুক না জানি আবার খালি হয়ে যায়। কত সন্তান না জানি আরও ইয়াতিম হয়ে যায়। নিরীহ নিরস্ত্র ছাত্রদের যৌক্তিক দাবি আদায়ের মিছিলে গুলি বর্ষনের ভয়াবহ দৃশ্য আমাকে ঘুমুতে দিত না। দুশ্চিন্তায় মোড়ানো একেকটি রাত যেন হয়ে যেত দীর্ঘ থেকেও দীর্ঘতর। প্রায় নির্ঘুম অনেকগুলো রাত কাটানোর পরে আজ নতুন সূর্যের উদয় হয়েছে প্রিয় মাতৃভূমির আকাশজুড়ে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মুক্ত হয়েছে খুনী স্বৈরাচারের হাত থেকে। এ যেন আমাদের আরেকবারের স্বাধীনতা লাভ।

চোখের জলে ভিজতে ভিজতেই সিজদায় পড়ে গেলাম। দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে নিলাম। আর মহান রব্বে কারিমকে বললাম, আয় আল্লাহ, হে আকাশ এবং পৃথিবীর মালিক, আপনার কুদরত বুঝার সাধ্য আমাদের নেই। আপনি সবই পারেন। মুহূর্তেই ভয়ঙ্কর স্বৈরাচারী, হাজারো নিরপরাধ মানুষের খুনী এবং নিকৃষ্ট জালিমের তখত তাউস ভেঙে খান খান করে দেয়া, এমন করুণভাবে দেয়া কেবলমাত্র আপনার পক্ষেই সম্ভব। আপনি ফেরাউনকে ধ্বংস করেছিলেন। পবিত্র কাবা ঘর ধ্বংস করতে আসা হস্তিবাহিনীকে আপনিই নাস্তানাবুদ করেছিলেন। নমরুদকে আপনি সামান্য মশা দিয়ে ধ্বংস করেছিলেন। আপনিই ফকিরকে রাজা আবার রাজাকে পথের ফকির বানাতে পারেন। এসব করতে আপনার মুহূর্তকাল সময়ের প্রয়োজনও হয় না। আপনি শুধু 'কুন' বললেই হয়ে যায়।

ছাত্র জনতার এই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেককে আল্লাহ তাআ'লা যেন শহীদ হিসেবে কবুল করে নেন। স্বজনহারাদের প্রতিটি পরিবারের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা যেন আপন কুদরতি হাতে তুলে নেন। তাদের যাবতীয় কষ্ট দূর করে দেন। সকল প্রয়োজন পূরণের উত্তম ব্যবস্থা করে দেন। মান্যবর সেনাবাহিনী প্রধানের সংক্ষিপ্ত বক্তব্য শুনলাম। দেশবাসী সকলকে শান্ত থাকার আহবান জানিয়েছেন তিনি। দেশে শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেছেন। খুবই সুন্দর কথা বলেছেন তিনি। নতুনভাবে দেশ গড়ার কাজে তিনি যেন সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হন, কায়োমনোবাক্যে সেই প্রার্থনা করছি।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×