somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

লুটেরা পাচারচক্রকে আইনের আওতায় আনতে হবে, উদ্ধার করতে হবে জনগণের সম্পদ

৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লুটেরা পাচারচক্রকে আইনের আওতায় আনতে হবে, উদ্ধার করতে হবে জনগণের সম্পদ

ছবিঃ অন্তর্জাল হতে সংগৃহিত।

লুটেরা পাচারচক্রকে সঠিকভাবে শনাক্ত করতে হবে- তা তারা যত শক্তিশালীই হোন। দেশে, বিদেশে কিংবা প্রভূদেশে তারা যেখানেই থাকুন- খুঁজে বের করতে হবে তাদেরকে। গর্ত খুড়ে হলেও বের করে আনতে হবে তাদেরকে। আষ্টেপৃষ্ঠে বেধে ফেলতে হবে। এমনকি, প্রভূদেশে পালালেও ফিরিয়ে আনতে হবে তাদের প্রত্যেককে। সোপর্দ করতে হবে আদালতের হাতে। অতঃপর, উদ্ধার করতে হবে লুট আর পাচার করে নেওয়া দেশের যাবতীয় সম্পদ - ঝুঁকি তাতে যতই থাকুক। খুঁটির জোর তাদের যতই থাকুক।

দেশের সম্পদ কথাটা বৃহদার্থ দেয়। যদি আরেকটু স্পেসিফিক্যালি বলা হয়, জনগণের সম্পদ, তাহলে বুঝতে সুবিধা হয়। রাষ্ট্রের সম্পদ মানে জনগণের সম্পদ। রাষ্ট্রের সত্যিকারের মালিকও তারাই। যারা কুক্ষিগত করে রেখেছে, পাচার করেছে জনগণের এই সম্পদ, তা উদ্ধার করতে হবে। দেশে ফিরিয়ে আনতে হবে। জনগণের সম্পদ উদ্ধার করে, দেশে ফিরিয়ে এনে, পাই পাই করে বুঝিয়ে দিতে হবে জনগণের হাতে।

এই যে কুক্ষিগত করে রাখা, পাচার করা বিলিয়ন বিলিয়ন টাকা, এই টাকার আসল মালিক এই দেশের খেটে খাওয়া মানুষ। মুটে মজুররা এই টাকার আসল হকদার। এই মাটির প্রাণ, কৃষকরা এই অর্থের সত্যিকারের মালিক। এই দেশের অর্থনীতির বৃহৎ যোগানদাতা গার্মেন্টস শ্রমিকরা এই টাকার প্রকৃত অংশীদার। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, মুদি দোকানি, গৃহিনী, শিক্ষক, আইনজীবি, ডাক্তার, ফ্রিল্যান্সার, বাসের হেলপার, অটো ড্রাইভাররা পাচারকৃত এই টাকার মালিক।

বিপুল অর্থ লুট করা হয়েছে। জনগণের লুটের টাকায় দেশের বিভিন্ন স্থানে ব্যক্তিনামে রিসোর্ট করা হয়েছে। কোম্পানি খোলা হয়েছে। আস্ত একেকটা ব্যাংক হজম করে ফেলার চেষ্টা হয়েছে। দেশে দেশে টাকা পাচার করা হয়েছে। বিপুল বিত্ত বৈভবের মহাসমারোহ তৈরি করা হয়েছে একেক দেশে। রাষ্ট্রীয় সহায়তা আর সহযোগিতায় পাচার হওয়া এসব অর্থ গেছে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের আনাচে কানাচে। সুরম্য বাগানবাড়ি, আলীশান বালাখানা, অভিজাত হারেম আর ফ্লাটবাড়ি, অট্টালিকার পর অট্টালিকা, বিশালায়তনের ভূখন্ড, নামে বেনামে কোম্পানি - দেশে দেশে, জনপদে জনপদে কি খরিদ করেনি পাচারকারীচক্র?

এই চক্রকে ধরতে হবে। ধরতে হবে পাচারের পৃষ্ঠপোষক, সহযোগী, সুবিধাভোগী, ফায়দালোভী সকল দোসরদেরও। সত্যিকারের মালিকদের হাতে তাদের পাওনা বুঝিয়ে দিতে হবে। গুণে গুণে। কড়ায় গন্ডায়। যতদিন তা পরিপূর্ণভাবে সম্পন্ন না হবে, ততদিন চলতে থাকবে আমাদের সংগ্রাম। জনতার সংগ্রাম। দেশরক্ষার জনতার এই সংগ্রামে বিজয়, বিজয় এবং বিজয়ই একমাত্র চূড়ান্ত লক্ষ্য।

লুট আর পাচারের ভয়াবহতা অনুমান করার সুবিধার্থে এখানে কিছু মিডিয়ার লিঙ্ক যুক্ত করে দিচ্ছি। অবশ্য, এটাও অসম্ভব নয় যে, কোনো সুশীল ভদ্রলোক এই পোস্টে এসে দাবি করে বসবেন যে, "এগুলো সবই মিডিয়া-সৃষ্ট, কোনো অর্থ লুট কিংবা পাচারের ঘটনা আসলে ঘটেনি এবং বাস্তবে এর কোনো প্রমানও নেই।"

তেমনটি হতে পারে আশঙ্কায় আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ, লুট কিংবা পাচারের ঘটনাগুলোর বাস্তব প্রমান হাতেনাতে ধরিয়ে দেওয়ার মত কোনো সুযোগ সাধারণতঃ সাধারণ নাগরিকদের থাকে না। আমারও নেই্। স্বশরীরে দেশে বিদেশে ঘুরে ঘুরে লুট আর পাচারকৃত অর্থ সম্পদ বাস্তবে দেখিয়ে দেওয়ার সক্ষমতা কিংবা সুযোগ কোনোটাই আমার না থাকায় দুঃখ প্রকাশ করা ব্যতিত কিছুই করার নেই।

এস আলমের আলাদিনের চেরাগ

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জন: বেনজীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শেষ পর্যায়ে

আজিজের অবৈধ সম্পদ তথ্য সংগ্রহ করছে দুদক

মাফিয়ায় ছিন্নভিন্ন আর্থিক খাত

রাষ্ট্রীয় ক্ষমতার চরম অপব্যবহার সব সময়ই অধরা শেয়ারবাজার-ব্যাংক খাতের মাফিয়া সালমান

সালমান এফ রহমানের টাকার পাহাড়ের রহস্য

আর্থিক খাতের অভিশপ্ত নাম সালমান এফ রহমান ঋণখেলাপি, অর্থ পাচার এবং শেয়ারবাজার কেলেঙ্কারিতে শীর্ষে

চৌধুরী নাফিজ সরাফাত: রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যাঁর উত্থান, মালিক হাজার কোটি টাকার

চাকরি করেই দেশে-বিদেশে বিপুল সম্পদের মালিক হারুন

যুক্তরাষ্ট্রে আটকে গেছে হারুনের স্ত্রীর ১৫শ কোটি টাকা

‘ডিবি হারুনের’ যত বিত্ত-বৈভব

সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×