somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

রাসূল (সা.) যেভাবে ঈদের শুভেচ্ছা জানাতেন

১০ ই জুন, ২০২৫ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাসূল (সা.) যেভাবে ঈদের শুভেচ্ছা জানাতেন

অন্তর্জাল থেকে সংগৃহিত।

আমাদের দেশে ‘ঈদ মোবারক’ বলে ঈদের শুভেচ্ছা জানানোর রেওয়াজ রয়েছে। যদিও এটা বৈধ, তবে সালামের আগে ‘ঈদ মোবারক’ বলার প্রচলন শরিয়তসম্মত পদ্ধতি নয়। ঈদের শুভেচ্ছা বিনিময়ের উত্তম রীতি হলো সাহাবায়ে কেরামের অনুসরণে এই দোয়া পাঠ করা—
"تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ"
অর্থ: আল্লাহ আমাদের ও আপনার পক্ষ থেকে (আমল) কবুল করুন।

ওয়াসিলা ইবনে আসকা‘ (রাঃ) বলেন, “আমি ঈদের দিনে রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গে সাক্ষাৎ করলাম এবং বললাম, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা।’ তিনি বললেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা।’” -বায়হাকি: ৩/৪৪৬

ঈদের দিন সালাম ও মুসাফাহা করাও ইসলামী সৌজন্যের একটি অনুষঙ্গ। হাদিসে এসেছে, আল্লাহ সালামের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে দেন এবং মুসাফাহার মাধ্যমে গুনাহ মাফ করে দেন। হযরত বারা ইবনে আজেব (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, “দুই মুসলমান পরস্পর সাক্ষাতে মুসাফাহা করলে, তাদের আলাদা হওয়ার আগেই তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়।” -আবু দাউদ: ৫২১৪; তিরমিজি: ২৭২৭

দীর্ঘদিন পরে দেখা হলে বা বিশেষ মুহূর্তে একে অপরের ঘাড়ের সঙ্গে ঘাড় মিলিয়ে বুকের দিকে জড়িয়ে ধরার নাম "মুয়ানাকা"। এটি রাসূল (সা.)-এর সুন্নত হিসেবে বর্ণিত। হযরত আয়েশা (রাঃ) বলেন, “হযরত জায়েদ ইবনে হারিসা (রাঃ) যখন মদীনায় এলেন, রাসূলুল্লাহ (সা.) তখন আমার ঘরে ছিলেন। তিনি জায়েদের আগমনে নিজ হাতে কাপড় ঠিক করে উঠে এলেন, তাঁকে জড়িয়ে ধরলেন এবং চুম্বন করলেন।” -তিরমিজি: ২৭৩২

মুয়ানাকা অর্থ কাউকে গলা জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা। এটা ফরজ, ওয়াজিব বা নিয়মিত সুন্নাত নয়; বরং একটি আবেগপূর্ণ ইসলামী শিষ্টাচার, যা প্রয়োজনে করা যেতে পারে। দীর্ঘদিন পর দেখা হলে, ঈদের দিনে বা বিদায় মুহূর্তে মুয়ানাকা করা বৈধ এবং শরিয়তসম্মত। তবে প্রতিবার সালামের পর মুয়ানাকা করা হাদিসে প্রমাণিত নয়, বরং তা বিদআত হিসেবে গণ্য হতে পারে।

মুয়ানাকা করার পদ্ধতি হলো— একে অপরের ডান কাঁধ বরাবর ঘাড় মিলানো। বুকের সঙ্গে বুক লাগলে সমস্যা নেই। তবে একবার মুয়ানাকা করাই যথেষ্ট। তিনবার মুয়ানাকা করার কথা কোনো সহিহ হাদিস বা নির্ভরযোগ্য ফিকহি গ্রন্থে নেই। -আহসানুল ফাতাওয়া: ৯/৭৭

মুয়ানাকার সময় পড়া যেতে পারে এই দোয়া:
“اللَّهُمَّ زِدْ مُحَبَّتِي لِلَّهِ وَرَسُولِهِ”
অর্থ: হে আল্লাহ! আপনার জন্য এবং আপনার রাসূলের জন্য আমাদের ভালোবাসা আরও বাড়িয়ে দিন। -জামেউস সুনান: ১৫৯

সুতরাং, ঈদের শুভক্ষণে সালাম, দোয়া, মুসাফাহা এবং প্রয়োজন অনুসারে মুয়ানাকা— এগুলো ইসলামি আদব ও সুন্নাহর আলোকে পালন করলে তা হবে পরিপূর্ণ ঈদ উদযাপন, যা আত্মিক বন্ধন ও ভালোবাসা বৃদ্ধি করে।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২৫ দুপুর ১:০১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×