somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

বোতলবন্দী ইবলিশ

১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বোতলবন্দী ইবলিশ

ছবি, এআই জেনারেটেড

আগেকার দিনে ভুত-প্রেত ছিলো গ্রামে-গঞ্জে অহরহ। রাত বিরাত বাইরে যেতে ভয় হতো। তখনকার দিনের মত ভুত প্রেতের আনাগোনা এখন আর দেখা যায় না। আমাদের ছোট বেলায় তো দিনেও ঘরের বাইরে যেতে রীতিমত বুক কাঁপতো। শয়তানও ছিল ম্যালা তখন। এখানে ঢিল ছোঁড়ে তো ওখানে ভেংচি কাটে। এর বাড়িতে হানা দেয় তো ওর বাড়িতে ভ্যাজাল সৃষ্টি করে। সন্ধ্যার পরে হাট বাজার থেকে ইলিশ মাছ নিয়ে বাড়িতে যেতেও ভয় হতো তখন। পথে শয়তান ইলিশ মাছ কেড়ে নিয়ে যায় কি না, সেই ভয়। বুঝুন, শয়তানের উপদ্রব কেমন ভয়ানক পর্যায়ে ছিল। সন্ধ্যার পরে বৈশাখ মাসে নতুন পানিতে ভরে যেত মাঠঘাট। তখন গ্রামে থাকতো উৎসব মুখর পরিবেশ। অনেকেই টর্চ লাইট, লুফা কিংবা হ্যাজাক লাইট জ্বালিয়ে হাটু পানিতে মাঠেঘাটে মাছ ধরতে নেমে যেত। সে এক মজার স্মৃতি। রীতিমত মৎস্য ধরার অভিযান। কৈ, শোল, বোয়াল, মাগুর, শিং, বাইম, সরপুটিসহ নানান ধরণের মাছ প্রচুর পাওয়া যেত। আনন্দময় এই মাছ ধরার অভিযানে আমরাও প্রায়ই যেতাম। এক হাতে লাইট অন্য হাতে দাও কাঁচি ইত্যাদি। এগুলো দিয়ে কুপিয়ে মাছ ধরা হতো।

তখন দেখতাম, মাথার উপর দিয়ে, একেবারে কাছে দিয়ে, একটু পরপর শয়তান উড়ে যেত। একটু আধটু ভয়ও পেতাম। তখন দোয়া কালাম পড়ে নিতাম। এগুলোকে আমরা বলতাম, দিয়া বাতি। মুখের কাছে একটা আগুনের গোল্লার মত থাকতো। এগুলো যখন উড়ে যেত তখন ফস করে একটা আওয়াজ হতো। গ্রামের লোকেরা বলতেন, এরা না কি, মাছ খেকো ভুত। এখন আর এসব দেখার কথা শুনি না। আগে প্রচুর পরিমানে শয়তান বন্দি করার ঘটনাও দেখা যেত। ওঝা, ফকিরেরও অভাব ছিল না। শয়তান যেমন ম্যালা ছিল, ওঝা ফকিরও ছিল প্রচুর। তারা শয়তান দমন করতে বোতলবন্দির এই কাজটা করতো। এখন অতশত শয়তানও দেখা যায় না, আর আগের মত ওঝা, ফকিরের কেরামতিও চলে না। তবে এখনও সামু ব্লগে মাঝেমাঝে ভয়ঙ্কর কিছু ভুত-প্রেতের আনাগোনা লক্ষ্য করা যায়। অবশ্য, বেশি বাড়াবাড়ি করলে, এদের উপদ্রব অতি মাত্রায় ছড়িয়ে পড়লে, এগুলোও একসময় বোতলবন্দি হয়ে যায়।

বোতলবন্দি শয়তানের ইনিয়েবিনিয়ে কান্নাও কিন্তু সেইরকম উপভোগ করার মত বিষয়। এরা জোরে জোরে শব্দ করে কান্না করে। হাজারও অন্যায় করেও এরা নিজেদের নির্দোষ প্রমান করতে কান্নার ঢেকুর তুলতে থাকে। হেচকির মত দিতে থাকে। সে এক ভয়াবহ পরিবেশ। একসময় জিদ ধরে, মুক্তি না দিলে সব কিছু ভেঙ্গে ফেলারও হুমকি দিতে থাকে। এরে ওরে ঘুষি মারতে চায়। সাংঘাতিক বিশ্রী অবস্থা। কিন্তু সবকিছু করে বোতলের ভেতরে থেকেই।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:৪৮
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×