somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

কুরআনকে রূপকথার গল্প আখ্যায়িত করা ধর্মবিদ্বেষী সাইকোই নাকি সামুর প্রাণ! ছিঃ ছিঃ!

০৭ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কুরআনকে রূপকথার গল্প আখ্যায়িত করা ধর্মবিদ্বেষী সাইকোই নাকি সামুর প্রাণ! ছিঃ ছিঃ!

নিউইয়র্কের Sugar Hill State Forest এর ছবিটি অন্তর্জাল থেকে সংগৃহিত।

সম্প্রতি একটি পোস্ট চোখে পড়েছে। বিশাল আবেগপ্রবণ, কান্নাকাটির পোস্ট, কেদে কেটে অস্থির, যেন হেঁচকি উঠছে। পোস্ট জুড়ে মিথ্যা হাউকাউ আর ভুয়ো চারিত্রিক প্রশংসার বিশাল আয়োজন। কথা হলো, ফাউলকে সবসময় ফাউল বলতেই হবে। এই ব্যক্তি সামুর দুর্দিনে ত্রাতা সেজে এসেছেন, বুদ্ধি বিলিয়ে বলছেন যে, বদ্ধ মাতাল ও আহম্মক সাইকোটাকে ফিরিয়ে আনলেই সামুর খরা কেটে যাবে। সাইকোই নাকি সামুর প্রাণ, ধর্মবিদ্বেষী নষ্টই নাকি শ্রেষ্ঠ ব্লগার। ছিঃ ছিঃ, এত লজ্জা রাখি কোথায়!

আমরা প্রত্যেকের লেখার স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী। কিন্তু যখন কেউ বারবার সীমা লঙ্ঘন করে, কথায় কথায় অন্যকে অপমান-অপদস্থ করে, ধর্মীয় বিশ্বাস নিয়ে উসকানিমূলক ও জঘন্য মন্তব্য করে, কুরআনকে রূপকথার বানোয়াট গল্প বলে অট্টহাসি হাসে, নবী-রাসূলগণের নামে বেয়াদবি করে, আরব জাতিকে বেদুইন বলে উপহাস করে, বাংলাদেশের মানুষকে ঢালাওভাবে অসৎ, অশিক্ষিত, প্রশ্নফাঁসকারী, ডোডো, পিগমি, ম্যাঁও-প্যাঁও, লিলিপুটিয়ান, মগজহীন ইত্যাদি বিশেষণে বিদ্রূপ করে বিকৃত রুচির উল্লাসে মেতে ওঠে, তখন করণীয় কী? বারবার সুযোগ দেওয়ার পরও যিনি অন্যের সম্মান-মর্যাদার তোয়াক্কা না করে যাচ্ছেতাই আচরণ করেন, তাঁর ব্যাপারে মডারেশনের সিদ্ধান্ত অত্যন্ত বিজ্ঞ ও যথার্থ। এত কান্নাকাটির কোনো কারণ নেই।

তাঁর সেই তেলবাজি-ভরা পোস্টে বলা হয়েছে, শুধুমাত্র কতিপয় ‘অপব্লগার’ই নাকি এই সাইকোর উদ্ভট মন্তব্যে আপত্তি জানায়। প্রশ্ন হলো, এই ‘অপব্লগার’ বলতে কাদের বোঝানো হচ্ছে? যে সম্মানিত ব্লগাররা লাগামহীন প্রলাপ, উদ্ভট ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের প্রতিবাদ করেন, তাঁদের? সাধারণ ব্লগারদের এভাবে ‘অপব্লগার’ আখ্যা দেওয়া চরম অশোভন ও আস্পর্ধাপূর্ণ আচরণ নয় কি? আমি এই নির্লজ্জ চামচামিপূর্ণ পোস্টের তীব্র নিন্দা জানাই এবং এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে মান্যবর ব্লগ মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি।

আমার মতে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, সবসময়ই ভালো, অনেক অনেক ভালো। পাগলের জন্য ব্লগ নয়, বন-বাদাড়ই উপযুক্ত। আমেরিকায় ট্রাম্পের মতো বিতর্কিত ব্যক্তি থাকলেও দেশটির সাধারণ জনগণের অনেকেই মানবিক। ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রচণ্ড শীত উপেক্ষা করে নিউইয়র্ক, ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে তারা রাস্তায় নেমে প্রতিবাদ-বিক্ষোভ করেছেন। তারা গাছপালা কেটে গোটা দেশটাকে জঙ্গলশূন্য করেননি; নিউইয়র্কের কিছু এলাকায় এখনো বন-জঙ্গলের অস্তিত্ব বিদ্যমান। সুতরাং, টেনশনের কী আছে? উদ্ভট ও বদ্ধমস্তিষ্কের ব্লগ-বিতাড়িতরা সেখানে গিয়ে উল্লাস করতেই পারে, সে অধিকার তাদের পূর্ণমাত্রায়ই রয়েছে বলে মনে করি।

তবে শেষ কথা হলো, শেষের পরেও একটা শেষ থাকে। শত আঘাতের পরেও আমরা চাই না যে, কেউ আবদ্ধ অবস্থায় থাকুক। তবে সে জন্য ব্যক্তির সদিচ্ছাটা প্রথম এবং প্রধানত জরুরি। আমি মনে করি, তাঁকে শেষ সুযোগ হিসেবে আরেকবার ফিরিয়ে আনা যায় কি না, সেটা মাননীয় ব্লগ মডারেটর ইচ্ছে করলে বিবেচনা করে দেখতেই পারেন, তবে অবশ্যই শর্ত হচ্ছে, যদি তিনি নিজেকে শুধরে নেওয়ার স্পষ্ট প্রতিশ্রুতি তাদেরকে প্রদান করেন। সেটা কেবল তখনই সম্ভব, যখন তিনি ব্লগ মডারেটর ও ব্লগার নির্বিশেষে সকলের কাছে তার অতীতের বারংবারের সীমালঙ্ঘন, ধারাবাহিক ভুলভ্রান্তি এবং গোয়েবলসীয় আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন। সকলের জন্য শুভকামনা।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩২
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×