উপরের ছবিটা দেখুন। বা পাশের ছবিটা ফটোশপে বানানো। ডানপাশের ছবিটি আসল ছবি।
শাহবাগের গণজাগরণ সম্পর্কে অপপ্রচারের অংশ হিসেবে এই ছবিটি ব্যবহার করা হয়। ফটোশপের মাধ্যমে একটা ভুয়া ছবি তৈরি করে প্রোপাগান্ডা চালানো হয় ফেসবুকে।
জামাত শিবির ইসলাম প্রতিষ্ঠার দল। ইসলাম ধর্মে তো মিথ্যা প্রোপাগান্ডা চালানো জায়েজ না। অথচ গণজাগরণে ভীত হয়ে তারা এখন মিথ্যার আশ্রয় নিয়েছে। সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এভাবে একের পর এক প্রোপাগান্ডা চালানো হচ্ছে।
তাদের প্রোপাগান্ডা মেশিন দৈনিক আমার দেশ, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক সংগ্রাম এবং দিগন্ত টিভি সরাসরি মিথ্যা সংবাদ প্রচার করছে। সারা বাংলাদেশের পত্রিকা এবং টিভি চ্যানেল যা প্রচার করছে, তারা তার বিপরীত প্রচার করছে। তারা যুদ্ধাপরাধীদের বাচানোর জন্য মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে।
১৯৭১ সালে নিরীহ মানুষকে হত্যা করে, ধর্ষণ করে, লুটপাট করে বলা হত যারা এ সব ঘটনার শিকার তারা নাকি নাস্তিক, তারা নাকি ভারতের দালাল, তারা নাকি হিন্দু। এখন্ও জামাত শিবির ১৯৭১ সালের মতো একই ভাষায় প্রোপাগান্ডা চালাচ্ছে।
মিথ্যাচার দিয়ে ইসলাম কেন, পৃথিবীর কোন আদর্শকেই প্রতিষ্ঠা করা যায় না। তাদের এই মিথ্যাচার তাদের ধ্বংস করে দেবে। তাদের পতন শুরু হয়ে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


