somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতের ইসলাম, মিথ্যাচারের ইসলাম-০২

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজাকার কামরুজ্জামান একটা বাটপার। এই লোক ট্রাইবুন্যালে একটা সনদ দিয়েছে। সেটা জাল একটা সনদ বলে মনে হচ্ছে।

এবার সংবাদটা দেখুন :

কামারুজ্জামানের সনদ নিয়ে সন্দেহ

কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে আজ পঞ্চম দিনের মতো জেরা করছেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী।
জেরার একপর্যায়ে ট্রাইব্যুনাল আসামিপক্ষের কাছে কামারুজ্জামানের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর ডিগ্রির সনদ দেখতে চান। এ সময় আসামিপক্ষ সনদের ফটোকপি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। ট্রাইব্যুনাল তা দেখে বলেন, এখানে ইংরেজিতে ঢাকার যে বানান রয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সনদটি ১৯৭৮ সালের। সে সময় ‘ঢাকা’র বানান ছিল ‘Dacca’। কিন্তু সনদে লেখা ‘ঢাকা’ বানানটি বর্তমানে যেভাবে লেখা হয় (Dhaka), সেভাবে রয়েছে। এটি যথেষ্ট সন্দেহের উদ্রেক করে। ট্রাইব্যুনাল বলেন, এরশাদ ক্ষমতায় আসার আগে ঢাকার বানান ছিল ‘Dacca’। ১৯৮২ সলে এরশাদ ক্ষমতায় আসার পর ঢাকার বানান বদলে ‘Dhaka’ করা হয়। তাই ট্রাইব্যুনাল সনদের মূল কপি বিকেল সাড়ে চারটার মধ্যে দেখতে চেয়েছেন।


জামায়াতের এই জালিয়াত নেতা ইসলামের সৈনিক। এরা নাকি ইসলাম প্রতিষ্ঠা করতে চান। ইসলাম প্রতিষ্ঠা নাকি ইসলাম বেচে তারা নিজের আখের গুছিয়েছেন। আর যাই হোক, মিথ্যাচার দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় না। অথচ জামায়াতের ইসলাম হল মিথ্যাচারের ইসলাম।

সংবাদ সূত্র : Click This Link

রাজাকার কামরুজ্জামানের ১৯৭১ সালের ভূমিকা :

জামায়াত নেতা কামরুজ্জামান মুক্তিযুদ্ধকালে ময়মনসিংহ নিয়ন্ত্রণ করতেন : সাক্ষী আবুল কাশেম

প্রতিবেদক,প্রাইমখবর || 2012-09-24 সময় : 18:25:41
ঢাকা: জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে প্রসিকিউশনের ৯ম সাক্ষী এডভোকেট আবুল কাশেম বলেছেন, কামারুজ্জামান ও আশরাফ মুক্তিযুদ্ধকালে ময়মনসিংহ নিয়ন্ত্রণ করতেন। তিনি বলেন, ‘ ৭১ সালের চার ডিসেম্বর আমিসহ আমার সঙ্গী কুতুবউদ্দিনকে আলÑবদর বাহিনীর সদস্যরা ময়মনসিংহ জেলা পরিষদের ডাক বাংলায় স্থাপিত তাদের ক্যাম্পে ধরে নিয়ে যায় এবং সেখানে আমাদের নির্যাতন করা হয়। ’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুাল-২ এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে কামারুজ্জামানের বিরুদ্ধে প্রসিকিউশনের ৯ম সাক্ষী এডভোকেট আবুল কাশেম (৬২) জবানবন্দি পেশ করেন। এরপর আসামীপক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা শুরু করে। মামলার কার্যক্রম আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। জবানবন্দিতে আবুল কাশেম বলেন, আল-বদর ক্যাম্পে আটক থাকা অবস্থায় তিনি শুনেছেন ডাক বাংলো সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পারে প্রতি রাতেই অনেক লোককে হত্যা করা হতো। ওই এলাকাটা এখন বদ্ধভূমি। তিনি বলেন, ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত তিনি তার সঙ্গীসহ আরো ১০জন আল-বদর ক্যাম্পের একটি ক্যাম্পে আটক ছিলেন। ৮ ডিসেম্বর আল-বদর বাহিনীর একজন সদস্য ক্যাম্পে আটককৃত কক্ষের জানালা দিয়ে তাদের জানায় এই কক্ষে আটককৃতরাসহ আটককৃত অন্যান্যের মধ্যে ১০জনকে হত্যা করার জন্য লিষ্ট করা হয়েছে। এরমধ্যে এ সাক্ষীর নামও ছিল। তিনি বলেন, ৯ ডিসেম্বর ভোরবেলা থেকে ব্রহ্মপুত্র নদের অপর পাড় থেকে গুলির শব্দ শুনা যাচ্ছিল। ওই দিন রাত ৮টা/৯টার দিকে তাদের কক্ষে ৩/৪জন আল-বদরের সশস্ত্র সদস্য প্রবেশ করে তাদের মধ্যে একজন ছাড়া বাকিদের মুখ ডাকা ছিল। ওই একজনের নাম আশরাফ। সাক্ষী বলেন, আশরাফকে তিনি ইসলামী ছাত্র সংঘের নেতা হিনেবে আগে থেকেই চিনতেন। ওই সময় আশরাফ আটককৃতদের কক্ষের ভিতরে লাইট না জ্বালাতে এবং উঠা বসা না করার আদেশ দিয়ে বলেন, ‘এখানে আমি এবং আরেকজন রয়েছেন আমরা উভয়েই আল-বদরের নেতা।’ সাক্ষী বলেন, ‘১০ ডিসেম্বর ভোরবেলা আল-বদর ক্যাম্পে ঝাড়– দিতে আসা মহিলারা তালা ভেঙে ক্যাম্প থেকে আমাদের বের করে আনে এবং তারা জানায় আল-বদররা পালিয়ে গেছে। ১০ ডিসেম্বর ময়মনসিংহ স্বাধীন হয়।’ তিনি বলেন, ৭১-এর ২৫ মার্চে ঢাকায় হত্যাযজ্ঞের পর মুক্তিযুদ্ধে অংশ নিতে ময়মনসিংহ জেলা স্কুল মাঠে তিনি প্রশিক্ষণ নেন। এ কারণে তার বাবাকে পাকসেনা ও তাদের সহযোগীরা বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছিল। পরে স্থানীয় মেম্বারের সহায়তায় তাকে ছাড়িয়ে আনা হয়। গত ১৫ জুলাই কামরু জ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে ৮জন তার বিরুদ্ধে সাক্ষ্য দেন। তারা হলেনÑহামিদুল হক, মনোয়ার হোসেন খান মোহন, জহিরুল হক মুন্সী বীরপ্রতিক, ফকির আব্দুল মান্নান, মোশাররফ হোসেন তালুকদার, ডাক্তার হাসানুজ্জামান, লিয়াকত আলী ও জিয়াউল ইসলাম । পরে তাদেরকে আসামীপক্ষ জেরা করে। গত ৪ জুন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ৭টি ঘটনায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শুরুর আদেশ দেয়া হয়। কামারুজ্জামানের বিররুদ্ধে গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একটি মামলায় ২০১০ সালের ২৯ জুলাই তাকে গ্রেফতার করা হয়। এক আবেদনের প্রেক্ষিতে ওই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। (এফএইচ/ডিডি/সেপ্টেম্বর ২৪.২০১২)

সংবাদ সূত্র : http://142.4.0.123/~primekho/print.php?id=2163

এই রাজাকারের পুত্রের নাম ওয়ামী । লন্ডনে উনার ফুর্তি নিচের ছবি দেখলেই বুঝতে পারবেন।





আরো ছবি পাবেন এখানে : Click This Link
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×