somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতকে বাদ দিয়ে ধর্মভিত্তিক নতুন জোট

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘ইমান ও দেশ রক্ষা আন্দোলন’ নামে ধর্মভিত্তিক নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে নতুন এই জোট ‘ইসলামবিরোধী সব তৎপরতা বন্ধ এবং আল্লাহ-রাসুল ও কোরআন-সুন্নাহ বিষয়ে ব্যঙ্গ-বিদ্রূপকারীদের’ কঠোর শাস্তির দাবিতে আগামী শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
জোটের নেতাদের দাবি, জামায়াতবিষয়ক বিতর্ক এড়াতে এ জোটে জামায়াতে ইসলামী বা তাদের সমর্থিত কোনো দল বা সংগঠনকে রাখা হয়নি। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মাওলানা নূর হোসাইন কাসেমী এ জোটের আহ্বায়ক। হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি শাহ আহমাদ শফিকে উপদেষ্টা করা হয়।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নূর হোসাইন কাসেমী বলেন, ‘আমরা সম্পূর্ণ জামায়াতে ইসলামীর আদর্শবিরোধী।’ তিনি জানান, আজ বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালেও তাঁদের জোটের সমর্থন নেই।
ধর্মভিত্তিক নয়টি দল ও দেশের শীর্ষস্থানীয় আলেমদের নিয়ে এই জোট গঠিত হয়েছে বলে জানানো হয়। জোটের ২৩ সদস্যের কমিটিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস (ইসহাক), খেলাফত মজলিস (হাবিবুর রহমান), নেজামে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন ও খেলাফতে ইসলামীর শীর্ষ নেতারা এবং ঢাকা ও আশপাশের ১১টি কওমি মাদ্রাসার আলেমরা রয়েছেন।
সংবাদ সম্মেলনে আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমীর লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহফুজুল হক।
লিখিত বক্তব্যে বলা হয়, ইমান ও ইসলামবিরোধী সব তৎপরতা বন্ধ এবং আল্লাহ-রাসুল ও কোরআন-সুন্নাহ বিষয়ে ব্যঙ্গ-বিদ্রূপকারীদের কঠোর শাস্তির দাবিতে সারা দেশে তৌহিদি জনতা আন্দোলন করছে। এই আন্দোলনে ইতিমধ্যে বেশ কয়েকজন মারা গেছেন। অনেকেই গ্রেপ্তার এবং হামলা-মামলার শিকার হয়েছেন। এ অবস্থায় বিক্ষিপ্ত এই আন্দোলনকে সুশৃঙ্খল রূপদানের লক্ষ্যে দেশের শীর্ষ উলামা-মাশায়েখ ও সঠিক ইসলামি আকিদায় বিশ্বাসী রাজনৈতিক দল ও অরাজনৈতিক ব্যক্তিত্বের সমন্বয়ে ‘ইমান ও দেশ রক্ষা আন্দোলন’ গঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আন্দোলন করছি না। চলমান যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গেও আমাদের এ আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই।’
জোটটি সরকারের প্রতি ছয় দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হচ্ছে স্বঘোষিত নাস্তিক-মুরতাদরা নিজেদের ব্লগে ইসলাম, আল্লাহ, রাসুল, কোরআন-সুন্নাহ সম্পর্কে চরম অবমাননাকর যেসব জঘন্য মন্তব্য দিয়েছে, সেগুলো অবিলম্বে বন্ধ করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া; ইসলামি রাজনীতি বন্ধের সব অপতৎপরতা বন্ধ; ব্লগে ধর্মের অবমাননার বিরুদ্ধে আন্দোলনকারীদের পুলিশি নির্যাতন ও হয়রানি বন্ধ, গত কয়েক দিনের আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ও এসব হত্যায় জড়িতদের বিচার দাবি করা।

মূল নিউজ এখানে : Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×