উপরের স্ক্রিনশটগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, জামাত শিবিরের পরবর্তী লক্ষ্য সাংবাদিকরা ।
কেন সাংবাদিকদের উপর তাদের এত আক্রোশ :
কারণ খুব পরিষ্কার। জামাত শিবিরের ১৯৭১ সালের ভূমিকা পরিষ্কারভাবে জনসাধারণের সামনে তুলে ধরেছে মিডিয়া তথা সাংবাদিক সমাজ। সাংবাদিক সমাজের কারণেই আজ জামাত শিবিরের শীর্ষ নেতৃত্ব যুদ্ধাপরাধের দায়ে ফাসির দড়িতে লটকে যাচ্ছে। সাংবাদিক সমাজের সত্য প্রকাশের ফলে আজ দেশব্যাপী গণজাগরণ ঘটেছে। তাই তারা সাংবাদিকদের ছাড়বে না।
হামলাটা হবে জেএমবি স্টাইলে :
জেএমবির মূল হোতা ছিলেন জামায়াতের নেতা গোলাম আজম। এবার তারা জেএমবি স্টাইলে ফিরে আসবে। তার নজিরও আমরা দেখতে পাচ্ছি। দেশের নানা স্থানে বোমা পাওয়া যাচ্ছে। তারা খুব শীঘ্রই আত্মঘাতী হামলার মতো কার্যক্রম হাতে নিতে পারে।
সাংবাদিকদের জীবন ঝুকির মুখে :
সাংবাদিকদের জীবন সবচেয়ে ঝুকির মুখে। কারণ তারা সংবাদের খোজে এমন সব জায়গায় যাচ্ছেন, যেখানে হামলার শিকার হওয়াটা সোজা। পেশাগত দায়িত্ব পালনে তাদের এটা করে যেতেই হচ্ছে। এই সুযোগে জামাত শিবির তাদের আক্রোশ মিটিয়ে ফেলতে পারে।
সুতরাং, সাংবাদিক ভাইয়েরা সাবধান হোন।
জামাত শিবিরের কার্যক্রম সম্পর্কে সজাগ থাকতে নিচের দুটি লিংকে চোখ রাখতে পারেন :
http://www.shahriar.info/
https://www.facebook.com/shahriar.info

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

