somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজীবকে খুনের পেছনে ছাত্রশিবির নেতা

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইসলামী ছাত্রশিবিরের এক নেতার পরিকল্পনায় গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারকে হত্যা করা হয় বলে অনুসন্ধানে জানতে পেরেছে গোয়েন্দা পুলিশ।

এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তারের পর শনিবার গোয়েন্দা পুলিশের এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়েছে।

গ্রেপ্তার পাঁচজনই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়ার কথা স্বীকার করেছেন বলে গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফয়সাল বিন নাইম (২২), মাকসুদুল হাসান (২৬), এহসানুর রেজা রোমান (২৩), নাঈম সিকদার (১৯) ও নাসির ইমতিয়াজ (২২)।

তারা সবাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে পড়েন।

এদের দুজন ছুরি ও চাপাতি নিয়ে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় বলে পুলিশ জানিয়েছে। বাকি তিনজন ছিলেন আশপাশেই।

মনিরুল ইসলাম বলেন, শিবিরের একজন হত্যাকাণ্ডের পরিকল্পনায় ছিলেন বলে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে। এদের প্ররোচিত করেন শিবিরের ওই ব্যক্তি।

‘পরিকল্পনাকারী’ ব্যক্তির নাম প্রকাশ করেনি গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবির নেতা।

তাকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা।

কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে- জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, “ঈমানি দায়িত্ব পালনের জন্য এই হত্যাকাণ্ড ঘটানোর কথা বলেছে গ্রেপ্তারকৃতরা।”

তিনি বলেন, “যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের এখনো বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা যায়নি। আদালতের অনুমতি নিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসবাদে আরো তথ্য পাওয়া যাবে বলে মনে করছি।”

রাজীবকে হত্যার পরিকল্পনা মাসখানেক আগে করা হয় বলে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে।

মনিরুল ইসলাম বলেন, “ফেইসবুকে রাজীবের বিভিন্ন স্ট্যাটাস দেখে তাকে ফলো করা হত। তার বাড়িতেও রেকি করেছিল তারা।”

পাঁচ ছাত্রকে শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত খিলগাঁও, কাকরাইল, বারিধারা ও পান্থপথে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

ফয়সালের বাসা ঢাকার মাতুয়াইলে, মাকসুদ থাকেন কেরানীগঞ্জে। রোমানের বাড়ি ঝিনাইদহে, নাঈমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় এবং নাসিরের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে।

শাহবাগ আন্দোলন শুরুর ১০ দিনের মাথায় গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় স্থপতি রাজীবকে।

রাজীব ব্লগে লেখালেখি করতেন। যুদ্ধাপরাধের বিচার নিয়ে লেখালেখির কারণেই জামায়াত-শিবির রাজীবকে হত্যা করেছে বলে তার সহযোদ্ধা ও স্বজনদের অভিযোগ।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশব্যাপী গণজাগরণ আন্দোলনের প্রথম শহীদ হিসেবে রাজীবকে অভিহিত করা হচ্ছে।

রাজীব হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা মামলা করেছেন, ডিবি তা তদন্ত করছে।

রাজীবের লাশের পাশে থাকা ল্যাপটপে রক্তের ছোপ ছিল এবং হাতে লেগে ছিল কিছু চুল।

ধারণা করা হচ্ছে, ওই চুল হত্যাকারীর। হত্যাকাণ্ডের সময় রাজীব বাঁচতে খুনির চুল ধরেছিল।

এই বিষয়ে মনিরুল ইসলাম বলেন, চাপাতি দিয়ে আঘাত করার ফলে রাজীবের চুলও কাটা যায়। ওই চুল রাজীবেকরও হতে পারে। তবে পরীক্ষা করলেই জানা যাবে।

জমে থাকা ওই রক্ত এবং চুলের ডিএনএ পরীক্ষার আদেশ দিয়েছে আদালত। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানকে ওই দুটি আলামতের ডিএনএ পরীক্ষার পর তা তদন্ত কর্মকর্তাকে দিতে বলা হয়েছে।

মূল সংবাদ এখানে : Click This Link

জামাত শিবির নিষিদ্ধ না করা পর্যন্ত কেউ নিরাপদ না। যে কোন সময় যে কোন কেউ খুন হয়ে যেতে পারেন। খুনী তৈরির এই কারখানা বন্ধ না হলে নতুন নতুন খুনী তৈরি হতেই থাকবে। এই খুনী জঙ্গী মৌলবাদীদের রাজনীতি চিরকালের জন্য নিষিদ্ধ করতে হবে। এদের রাজনীতি থেকে চিরতরে নির্বাসনে পাঠাতে হবে। স্বাধীনতাবিরোধীদের এই দেশে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×